বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মানুষ বড় হয় কেন??বুঝতে পারে কেন??ভালো খারাপ অনুভব করতে পারে কেন??
ছোট ছোট শিশুদের আনন্দ,হইচৈই দেখে ও নিজেকে প্রশ্ন করে??
কি সুন্দর হাসিখুশি ভরা এদের জিবন।এদের কোন কষ্ট স্পর্শ করতে পারে না।
ও পার করে এসেছে এমন একটা সময়।চঞ্চলতায় ভরা ছিল তার জিবন।কাছের সবাইকে হাসি খুশি রাখাই ছিল তার কাজ।সরল মনটা সহজেই সবাইকেবিশ্বাস করত।সেই আনন্দভরা জিবন পার করে ও আস্তে আস্তে বড় হতে লাগলো।এই বড় হওয়া আজ তার জিবনটাকে বদলে দিল। কারণ ও যে এখন সব বুঝতে পারে,
হুম ওর সেই চঞ্চলতা হারিয়ে গেছে অনেক আগেই।মনটা যেন পাথরের মত হয়ে গেছে।
ও ভাবে ওর ওতো একটা স্বপ্ন ছিল বড় হওয়ার।মনের অলিগলিতে সেটা হয়ত এখনওআছে কারণ স্বপ্নটা তার একার ছিল না তার বাবারও। কিন্তু সেটা পূরণ করার কোনো ইচ্ছে নেই।
এখন কেউ হাসুক আর না হাসুক তাতে তার কিছু আসে যায় না,,,
ওর প্রিয়কাজ গুলো কখন যে অপ্রিয় হয়ে গেছে তার খেয়ালই নেই।গান শোনা হয় না,গল্প পড়া হয় না।।ছবিতো এখন তুলেই না বরং স্মৃতিঘেরা ছবি গুলো ডিলিট করতে একটুও কষ্ট হয় নি,,,
যেই জিনিসটা ছাড়া ও থাকতে পারত না,মায়ের কতো বকুনি শুনত সেই ফোন ছাড়া সে দিব্যি থাকতে পারে,,
ওর বেখেয়ালি মনটা ভুলেই গেছে তার প্রিয় জিনিস গুলো কি।কাজলটা শেষ হয়েছে সেই কবে এখনও কেনা হয়নি ওর অন্যান্য গুলাতো বাদই হয়ে গেছে,,,
এখন ওর কোনো শখ নেই।শখটা এখন বিরক্তিকর কাজে পরিণত হয়েছে।নতুন নতুন ডিজাইন আবিষ্কার করে নতুন ড্রেস তৈরি করা হয় না এখন,,,
এখন ঈদের নতুন জামার আনন্দ,মেহেদী লাগানোর আনন্দ এখন তাকে স্পর্শ করে না,,
স্পর্শ করে না এই জগতের মিথ্যে মায়া,হাসি,আনন্দ।এসব কিছু তার কাছে অর্থহীন।
তাইতো সবার কাছে ও এখন হাস্যকর পাত্র।
ওর একটাই কথা"মরেতো যাব তবে কেন এই মিথ্যে মায়ায়জড়ানো,কেন এই মাটির দেহ নিয়ে এত বিলাসিতা,কেন চাওয়া পাওয়া নিয়ে এত হাহাকার,কেন?কেন?
এই কেনর উত্তর ও জানে।তাই ও বদলে যাওয়া জিবনটা নিয়েই বেচে আছে।এই জিবনটা তাকে নতুন জগতে নিয়ে গেছে,যেখানে এই জগতের সবকিছু মূল্যহীন।
স্বার্থপর এই দুনিয়ায় ওর ভেঙ্গে যাওয়া মনটা হয়ত কেউ জোড়া লাগাবে না,কেউ হয়ত ওর মনে নতুন করে ভালবাসার জন্ম দেবে না,কেউ হয়ত ওকে ভালোভাবে বাচতে শেখাবে না, তারপর ও বেচেঁ থাকবে,,,,,
আত্নহত্যা যে মহাপাপ,,,,,
ওতো পাপী হয়ে মরতে চায় না,,,
ও মরতে চায় একজন সত্যিকারের মুমিন মুসলিমাহ হয়ে,,,।
হুম তাই ও বেচেঁ আছে ,বেচেঁ থাকবে যতদিন না উপর থেকে ডাক আসবে।
এই গল্পের ও টা সাধারণ একজন।এই স্বার্থপর সমাজের জন্য ওর মত অনেকের জিবনটা এভাবে বদলে যায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now