বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাথরুমে মানুষ

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD SOLAIMAN(guest) (০ পয়েন্ট)

X অভিজ্ঞতাটি ২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়।কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা যে সময় তার থেকে একটু পর ট্রেন ছাড়ে।স্টেশনে মানুষের এমন ভিড় চোখে পড়ার মতো তাদের মধ্যে বেশীর ভাগই পরীক্ষার্থী। পর দিন পরীক্ষা আর সেই রাতে শেষ ট্রেন থাকায় সবার মুখে একটিই কথা যেভাবেই হোক ট্রেনে উঠতেই হবে।তাই স্টেশনে ট্রেন আসার সাথে সাথেই সবাই তাড়াহুরা শুরু করে দিল উঠার জন্য। কার সিটে কে বসল তার কোন খেয়াল নেই কারণ পরিস্থিতি এমন যে কোন ভাবে উঠতে পারলে হয়।আমি ও উঠলাম খুব কষ্টে কোন ভাবে দাড়ানো যায় এমন জায়গায়।ট্রেন চলা শুরু করলো এত লোকজনের ভিড় পা রাখার জায়গা নেই।অনেক ক্ষণ চলার পর দেখি লোকজন বাথরুমের দিকে যাচ্ছে আর হেসে হেসে ফিরে আসছে।ঘটনা কিছু বুঝতে না পেরে একজন কে জিজ্ঞাসা করলাম বিষয়টা কী।উত্তরে বললেন লোকজন বগীতে জায়গা না পেয়ে বাথরুমের ভেতর উঠে বসে আছে।আর বাথরুমে যারা ছিল তারা সবাই পরীক্ষার্থী।সেদিন বুঝেছি বাস্তবতা কত কঠিন।ভালো কিছু পাওয়ার জন্য মানুষ অনেক খারাপ কিছুর সাথে মোকাবেলা করতে পারে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ বাথরুমে মানুষ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now