বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ যখন সকাল হল,তখন ভাবনাটা বেড়ে গেল। দিন, দিনের বাস্তবতা, নিজের চাহিদা টুকু মেটানোর মত কোন অর্থ আজ আমার কাছে অবশিষ্ট নেই,মানে আজ আমার পকেট ফাঁকা।
সকালটা কাটিয়েছি বন্ধুর সাথে আড্ডার নাম করে নাস্তার ধান্ধায়,কিন্তু দুপুর! আমার অনিশ্চিত।
.
বাবা মাকে ছেড়ে এসে আমার নতুন জগতের সবচেয়ে প্রিয় মানুষ, যাকে খুব ভালোবাসি,মনের গভীর থেকে। প্রিয় বন্ধু,তাকে কল দিলাম ফোন উঠেনি আজ। আমার সাথে আজ সে ভীষণ রাগ,এদিকে দুপুর প্রায় ঘনিয়ে,ক্ষুধা আর সইতে চাচ্ছেনা পেট। এমন অবস্থা যে কান্না করতে পারছিনা,কুল না পেয়ে রুমে এসে পুরোটা রুম খুঁজে পেলাম ১০ টাকা। ক্যাম্পাসের পাশে রেল-লাইন তার পাশেই মান্নানের দোকান,দুই টা পেয়াজু,আর পাঁচ টাকার মুড়ি,এক গ্লাস পানিতে পেট কে শান্তনা দিয়ে চলে এলাম।
.
আমার বাবা! ততকালীন বি.এ পাশ। ওনার ইচ্ছে আমাকে অনেক বড় বানাবেন,টাকার কষ্ট আমাকে দিতেন না,মাস শেষ হলে হাজার ৬য়েক টাকা পাঠাতেন। তবুও আমার তাতে হত না,দোষটা আমারই,বাবার না। আজ না খেয়ে আছি শুনলে মানুষ টা ফেল ফেল করে কাঁদবে।
.
ক্যাম্পাস বিকাল থেকে ৪:৪৫ গাড়ী যায় শহরে,শহরে বাবা ব্যবসা যৌথ একটা ব্যবসা করে। বাবাকে না জানিয়ে দোকানে চলে আসলাম আজ ৪:৪৫শের গাড়ীতে। উনি অবাক হলে আর এদিকে আমার মুখ শুকনো,মলিন। বাবা বললেন ভাত খেয়েছিস? ভাতের কথা শুনতেই মুখে জ্বল এসে গেছে। আমি খেয়ে আসছি। বাবার মন মানে না,বলে বাসায় যা ভাত আছে,খেয়ে নে,আমি ক্ষুধাকে লুকাই,আর অভিনয় করি।
.
বাবা আমার টাকা লাগবে! মুখটা বাবার কালর্চে হয়ে গেছে,তবুও জিজ্ঞাসা করলেন কত? ৩০০০টাকা বাবা। পাশের আনকেল থেকে ২০০০ টাকা দিলেন,সাথে ১০০টাকা। আজ বুঝলাম বাবা খুব কষ্টে আছে,আমি খাইনি, না খাওয়ার কষ্টের চেয়েও বাবা আরো বেশী কষ্টে আছে।
.
যখন চলে আসছি, মনে হচ্ছে আজ আর রাস্তায় কেউ নেই! আমি একা হাটছি,আর চোখের উপর ভাসে বাবার টাকা ধার নেয়ার দৃশ্য। .
.
আজ খেয়াল করে দেখলাম বাবার দাঁড়ি সাদা হয়ে ফেঁকে গেছে,চোখে চশমা, চামড়া কুঁচকানো। আমি কি অর্থব এই মানুষ টিকে কষ্ট দিয়ে টাকা নিচ্ছি,ভাবতে ভাবতে হঠাৎ চোখ লাল হয়ে উঠছে,আবার মাঝে মাঝে ফোঁটা ফোঁটা নোনাজ্বল গড়িয়ে পড়ছে।
.
চোখ ভাঙ্গা জ্বল নিয়ে আবার গাড়িতে আমি..... জানিনা বাস্তবতা কবে মুক্তি দিবে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now