বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কেউই কারো জীবন থেকে পুরো পুরি চলে
যায় না... ডায়রীর প্রতিটা পৃষ্টাতে সে রয়ে যায়....
.
কোনো এক শান্ত বিকেলে তার উপস্থিতি
অনুভব করা যায়...
.
গভীর রাতের অশ্রু তে তাকে খুজে পাওয়া
যায়...
.
তাকে ধরা যায় না, ছোয়া যায় না.. শুধু তার উপস্থিতি
অনুভব করা যায়.
.
ইনবক্সের পুরোনো হাজার হাজার মেসেজ
গুলো দেখার মাঝে তাকে বাচিয়ে রাখা হয়....
.
হয়তো কোনো এক সময় খুব ইচ্ছে করে তার
সাথে হাজারো সেই মিথ্যে কল্পনাকে আবার
সাজিয়ে তুলতে...
খুব ইচ্ছে করে আবার মেসেজ করে সব ঠিক
করতে...
.
কিন্তু সেটা আর হয়না... মেসেজ আর যায়না সেই
মানুষ টার কাছে........
.
এখন সার্চ বক্সে তার নামটা সার্চ দিলে আসেনা....
মেসেজ অপশনে একটা কালো দাগ পড়ে
গেছে..........
.
হয়তো কোনো এক সময় সেই মানুষ টাকে
আবার ফিরে আসতে দেখা যায়...
.
কিন্তু সে আর আগের মতো থাকেনা........
.
তার কাছে ছুটে গিয়ে কিছু একটা বলতে ইচ্ছে
করে... কিন্তু তা আর বলা হয় না......
.
বুকের মধ্যে মাটি চাপা পড়ে যায়......
.
সেই মানুষ টার চোখের ঠিক নিচে কালো দাগ টা
অনেক কিছু বলে দেয়.........
.
খুব ইচ্ছে করে আবার সব ঠিক করে ফেলতে...
খুব ইচ্ছে করে তার সপ্নের সেই রাজকুমার টা
হয়ে তাকে বুকে আগলে রাখতে........
.
কিন্তু তা আর হয় না.... তার সেই কালো দাগটা সব
বলে দেয়...
.
সে আর আগের মতো নেই... একা থাকতে
শিখে গেছে... অজানা,অচেনা পথটা একা হাটতে
শিখে গেছে.... সেই হাজারো রাতের নির্ঘুম
চেহারাটা স্পষ্ট বলে দেয় আবেগহীন কিছু
কথা... এখানে প্রবেশ নিষেধ নামক কিছু একটা.........
সব কিছুই ঠিক আগের মতোই আছে... কিন্তু
হারিয়ে গেছে সেই সময়... হারিয়ে গেছে কিছু
মূহুর্ত... হারিয়ে গেছে সেই অপ্রকাশিত নিরব
অনুভূতি গুলোর মাঝে....!...............
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now