বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে। মরে যায় শুধু স্বপ্নগুলো।
-
আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে।
-
যে তোমার, সে অবশ্যই তোমার কাছে চলে আসবে। তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না।
-
জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে, সেই প্রতারনা করবে। যাকে খুব ভালোবাসবে, সেই অবহেলা করবে। যাকে খুব বিশ্বাস করবে, সেই বিশ্বাস ভাঙ্গবে।
-
বাবা যত গরীব হোকনা কেন, তার সন্তানকে সাধ্য মতো পৃথিবীর অন্য সবার চেয়ে ভাল ভাবে বড় করার চেষ্টা করেন৷
একটু অবহেলায় হারিয়ে যায় খুব কাছের একজন মানুষ, হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বুঝেনা।
-
দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না।
-
প্রাচুর্যের মধ্যে থাকা কালে দুঃখীদের মধ্যে উপদেশ দেয়া খুব ই সহজ।
-
লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশী ঘৃণা করে।
-
কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়।
-
যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে।
-
বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না। কারণ, বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে।
-
জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now