বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাশঁ বাগানের আত্না

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sadia islam sonta(guest) (০ পয়েন্ট)

X জানিনা যে গল্পটা বলবো তা সবাই কতটা বিশ্বাস করবে।তবে যা বলছি সবই সত্যি।ঘটনাটা ঘটে আমার বান্ধবীর সাথে,বান্ধবীর নাম মিতু। একদিন মিতু ওর মামা বাড়িতে বেড়াতে যায় আমাকেও বলেছিল যেতে কিন্তু আমি যাইনি কারণ বাড়িতে থাকতেই আমার বেশি ভাললাগে।যাই হোক, মিতুর মামা বাড়ি ইসলামপুরে। মামা বাড়িতে যাওয়ার কয়েকদিন পর মিতুর মামির ফোন এলো যা বলল তাতে আমার গায়ে কাটা দিয়ে উঠল।মিতুর কথা অনুযায়ী রাত তখন প্রায় ৩টা, হঠাৎ বিকট একটা শব্দে ওর ঘুম ভেঙে যায় মনে হয় কেউ চালের উপর পাথর নিক্ষেপ করছে।মিতু ভাবল কি পরলো এভাবে,, কিন্তু আর কোনো শব্দ না পেয়ে শুয়ে পরলো।হঠাৎ মিতু শুনতে পেলো বাইরে বাচ্চাদের হৈচৈ মনে হচ্ছে কারা যেন খেলা করছে। মিতু দরজাটা খুলে দেখার চেষ্টা করলো কিন্তু বাইরে কেউ নেই ভাবলো হয়তো ওর মনের ভুল।মিতু শুয়ে পরলো কিন্তু আবারও বাচ্চাদের আওয়াজ।দরজা খুলে বাইরে এলো মিতু দেখে বাশঁ বাগানে কতগুলো বাচ্চা খেলা করছে।মিতু এগিয়ে গিয়ে বললো তোমরা এতরাতে এখানে কি করছো।ওরা কোনো উত্তর দিলনা, মিতু আবারও বললো এখন কি খেলার সময় হঠাৎ একটা বাচ্চা বললো আমরা তো এখনি খেলি তারপর খেলা শেষ হলে হারিয়ে যাই এই বলে ওরা আবার খেলায় মন দিলো।মিতু অবাক হয়ে গেলো কি বললো ও হারিয়ে যায় মানে কি।হঠাৎ দেখে বাচ্চারা নিজেদেরই মাংস চিবিয়ে খাচ্ছে মিতু ভয় পেয়ে গেলো একটা কান্নার শব্দ ভেসে আসছে, মিতুর হাত পা কাঁপছে কিন্তু ও এক পাও এগোতে পারছে না তাকিয়ে দেখে বাঁশগাছে দুইটা লাশ ঝুলছে বাচ্চার লাশ। আর লাশ থেকে টপটপ করে রক্ত পরছে কে যেনো মিতুকে শক্ত করে ধরে আছে। মিতুর দিকে এগিয়ে আসছে বড় বড় দুইটি সাপ চিৎকার দিয়ে মিতু অজ্ঞান হয়ে যায়।পরদিন দেখে ও বিছানায় শুয়ে আছে সবাই জানতে চাইলো ও বাঁশ বাগানে কি করছিল,তারপর ও সবকিছু খুলে বলে।মিতুর মামা বলেন ঐ বাগানে দুইটা বাচ্চার ঝুলন্ত লাশ পাওয়া যায় কিছুদিন আগে। কিন্তু ওরা কারা তা কেউ জানেনা সন্ধান পাওয়া যায়নি , তাই সবাই মিলে ওদের কবর দেয় আর ওদের কবর ঐ বাশঁ বাগানেই।মাঝে মাঝেই গভীর রাতে বাচ্চাদের আওয়াজ পাওয়া যায় ওখানে।এরপর থেকে মিতু আর মামা বাড়ি যায়নি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ বাশঁ বাগানের আত্না

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now