বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাড়ির মালিক ও ইদুরের গল্প

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD EMRAN HOSSAIN (০ পয়েন্ট)

X এক বাড়ির মালিক ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে ইঁদুরের ফাঁদ পাতল। ইঁদুরটা সেই ফাঁদ দেখে কর্তার পালা মুরগির কাছে গিয়ে বলল ফাঁদটা ছিঁড়ে ফেলতে তাকে যেন সাহায্য করে। কিন্তু মুরগি বলল যেহেতু ফাঁদের কারণে তার নিজের কোন সমস্যা হচ্ছে না তাই সে সাহায্য করতে ইচ্ছুক নয়। ইঁদুরটা মালিকের পালা ছাগল আর গরুর কাছে সাহায্য চেয়েও একই উত্তর পেল। যেহেতু ফাঁদের কারণে ছাগল বা গরুর কোন বিপদ হবে না তাই তারা ইঁদুরের অনুরোধকে অগ্রাহ্য করল। এদিকে রাতের বেলা ইঁদুরের বদলে ফাদে আটকা পড়ল এক বিষধর সাপ। মালিক ইদুর ধরা পড়েছে ভেবে কাছে আসতেই সাপ কামড় দিল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হল। ডাক্তার বিষ নামাতে পারলেন বটে, কিন্তু বললেন সুস্থ্ হয়ে উঠতে মালিকের স্যুপ খাওয়া প্রয়োজন। তাই স্যুপ রান্না করতে মালিক প্রথমেই তাঁর মুরগিটাকে জবাই করলেন। এদিকে মালিককে দেখতে বাড়িতে অনেক মেহমান আসলেন। তাদের আপ্যায়ন করতে ছাগলটা জবাই করতে হল। কিছুদিন পর মালিকের অবস্থার উন্নতি হচ্ছে না দেখে ডাক্তার উন্নত চিকিৎসার কথা উল্লেখ করলেন। তার জন্য অনেক টাকার দরকার ছিল বলে মালিক তাঁর গরুটাকে কসাইখানায় বিক্রি করলেন। কয়েকদিন পর দেখা গেল শুধু ইঁদুরটাই বেঁচে আছে; মুরগি-গরু-ছাগল কেউ নেই। ইদুর ভাবল, সেদিন যদি ওরা আমার ডাকে সাড়া দিয়ে সাহায্য করত, আজ ওরাও বেঁচে যেত।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৯ জন


এ জাতীয় গল্প

→ বাড়ির মালিক ও ইদুরের গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now