বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাংলা সিনেমা

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান M A Kadir Efthe (০ পয়েন্ট)

X বাংলা সিনেমায় কিছু বাপ্যার আছে, যেগুলো অধিকাংশ সময় ঘটে।প্রতিদিন হয়তো আমরা সেগুলো দেখছি,কিন্তু খেয়াল করছি না।তাই তৎপর্যময় বাপ্যারগুলো আপনাদের সামনে তুলে ধরা হল। ১.রুটি এক জরিপে দেখা গেছে,বাংলা সিনেমায় নারী-পুরুষ থেকে শুরু করে ছোট খোকা-খুকিরা একমাএ রুটি চুরি করতে গিয়ে সর্বাধিকবার ধরা পড়েছে।এই রুটি এমন একটি জিনিষ যা ছোয়ার সঙ্গে সঙ্গে দোকানদার টের পেয়ে যান যে সেটা চুরি হচ্ছে।শুধু তাই নয়, এই রুটি ভিকটিমের ভবিষ্যৎ ঠিক করে দেয়।মানে বড়রা যায় জেলে,আর ছোটরা পায় নতুন পরিবারের দেখা।বুঝতে পেরেছেন তো রুটি কত শক্তি? তাহলে বেশি করে রুটি খান আর ভাতের ওপর চাপ কমান। ২.বাবার অকাল মৃত্যু অধিকাংশ বাংলা সিনেমায় বাবাদের আয়ু অনেক কম।এবং তারাই প্রথম ভিলেনের হাতে হত্যার শিকার হন।আর এই বাবা হন অবশ্যই নায়কের।হত্যাকান্ড অন্ধকারেই বেশি ঘটে এবং পরিবারের সামনে।অতঃপর নায়কের মায়ের কানফাটানো চিৎকার,কিন্তু তারপরও কোনো প্রতিবেশি চিৎকার শোনেন না বা পরিবারটিকে সাহয্য করতে কেউ এগিয়ে আসেন না!আমরা কি এমন প্রতিবেশি চেয়েছিলাম। ৩.মারামারি বাংলা সিনেমার মারামারির দৃশ্য খেয়াল করেছেন কি? লক্ষ করলে দেখবেন, নায়ক ভিলেনদের মেরে তুলাধোনা করার পর যখন পুলিশ আসে,তখন যিনি মেরেছেন (নায়ক) তাকে নয় বরং যিনি মসর খেয়েছেন (ভিলেন) তাকে ধরে নিয়ে যায়। তাররপর দেয় বেদম মার ফ্রি অফার হিসেবে থাকে সশ্রম কারাদণ্ড কিংবা ফাসি। অন্যদিকে নায়ক যদি ভুল করে ভিলেনকে মেরে ফেলেন,তাহলে কয়েক সেকেন্ডর মধ্যে বেকসুর খালাসও হয়ে যায়।এ কারণে কবি বলেন "এ কেমন বিচার" ৪.অ্যাথলেট নায়ক সিনেমার নায়ক পড়ালেখায় ফার্ষ্ট ক্লাস তো হনই সাথে মারামারিতে হন পটু। এছাড়াও নায়ককে মারতে ভিলেনের খরচ করতে হয় গুলির পর গুলি।আর সেখানে ভিলেনকে মারতে নায়কের খরচ হয় মাএ একটি গুলি।একটি গুলি উড়ে যাবে খুলি।দৌড়ের সময় নায়কের আগে কেউ নেই।দৌড় দিয়ে ভিলেনের গাড়ির পেছনে দৌড়াতে পারেন অনায়াসে।সঙ্গে "ইয়ালি" বলে হাইজাম্প দিয়ে গাড়ির সামনে পৌছে যেতে পারেন। ৫.কুফা ছোরা নায়ক ছোটো বেলায় ধরা পড়েন রুটি চুরি করতে গিয়ে।আর বড় হয়ে?অনেক গবেষণায় জানা গেছে বড় হয়ে নায়ক ধরা পড়েন এক ছোরার কারনে।সাধারনত ভিলেন মহোদয়গন কাউকে হত্যার পর ছোরা নিতে ভুলে যান।নায়ক যখন সেই ছোরা স্বজনের পেট থেকে খুলতে যান,তখন হাজির হন আমাদের জনগনের বন্ধু পুলিশ।একবারে হাতেনাতে কট। একটা প্রবাদ আছে "যেখানে দেখিবে ছোরা, তুলিয়া নিবে তোরা,পাইলো ও পাইতে পার অমূল্য অবসান"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১১ জন


এ জাতীয় গল্প

→ শীতের গোসল বাংলা সিনেমা
→ একটি পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমা
→ পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা: ফেসবুক
→ বাংলা সিনেমা
→ ফেসবুক যুগিয় বাংলা সিনেমা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now