বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মাস দুয়েক আগের
ঘটনা...
আমি তখন বাগেরহাট
এর
উদ্দেশ্যে ঢাকা থেকে বাগেরহাট
এর
বাসে...একাকী সময়
যাচ্ছিল না...তাই
আনমনে গান
শুনছিলাম...আর
বাড়ীতে যাওয়ার পর
আমার প্লান
কি হবে পরিকল্পনা করছিলাম...পাশেই
বসে ছিল এক বয়স্ক
ভদ্রলোক...বয়স ষাট
এর
কাছাকাছি বা তার
একটু বেশিই
হবে...হঠাৎ
আমাকে প্রশ্ন করল...
-বাবা তুমি কই
নামবা..??
-সাইনবোর্ড..,আপ
নি..??
-বাগেরহাট...
কথায় কথায় তার
ঘনিষ্ঠ
হয়ে গেলাম....তার
সম্পর্কে যতই
শুনছিলাম ততই যেন
আগ্রহ
বাড়তেছিল...আমার
এত এত প্রশ্ন
শুনে বিরক্ত
না হয়ে আরো আমাকে তার
জীবনের সব
ঘটনা বলতেছিল....
-চাচা আপনার কয়
ছেলে মেয়ে..??
-
দুইটা ছেলে...একটা ফারান্স
(ফ্রান্স)
থাকে...আরেকটা চিটাগাং...
-কি করে তারা..??
-বিদেশ
যেডা ঐডা ইঞ্জিনিয়ার
আর চিটাগাং এ
যেডা ঐডা একটা কুম্পানিতে চাকরি করে...
-আপনি ঢাকায়
আসছেন কেন..??
-
এইখানে আমি রাজমিস্রী এর
কাম করি....
-আপনি এই বয়সে এত
কষ্ট করেন ..??
আপনার ছেলেদের
কাছেই
তো চলে যেতে পারেন...
-তা পারি বাবা কিন্তু
আমি ওদের
কাছে থাকতে চাই না...
-
ওরা আপনাকে রাখতে চায়
না..??
-চায় না মানে..??
আমি এখনো এই কাম
করি বলে আমাকে প্রতিদিন
বকাবকি করে...আমার
ছেলের বউ
গুলা অনেক
ভালবাসে আমাকে...
-তাইলে আপনি তাদের
কাছে থাকেন
না কেন..??
-
না বাবা আমি কারো বোঝা হয়ে থাকতে চাইনা...আল্লা এখনো আমাকে শক্তি দিছে কাজ
করার...আমি কেন
তাদের
বোঝা হইতে যাব..??
-চাচি কি আপনার
সাথে থাকে..??
-না,,সে চার বছর
আগেই চলে গেছে...
-
আপনি একা থাকেন..??
-হ্যা...
-আপনি তো আজিব....
-যতদিন পারব
এইভাবেই
থাকমু...নিজের কাজ
নিজে করি...আর
তাড়া এখন অনেক বড়
মানুষ...তাদের বাসায়
আমি মূর্খ
একটা লোক মানায়
না...
-আপনি অসুস্হ
হলে...??
-ব্যাংকে আমার কিছু
টাকা আছে...আমার
সারা জীবনের
ইনকাম...ইচ্ছা আছে ঐটা দিয়ে একবার
হ্বজ করার...তারপর
আল্লা নিলে নিবে....
এরপর আর কি প্রশ্ন
করব কিছুই
বুঝতে পারলাম
না..,চিন্তা করতেছিলাম
আমরা পারলে এখনই
পরের মাথায় কাঠাল
ভেঙ্গে খাই আর এই
লোকটার এত কিছু
থাকার পরও এত কষ্ট
করছে....
-বাবা এখন
আমি নামব...
এরপর আমার
পকেটে একশ টাকার
একটা নোট
গুজে দিয়ে বলল "কিছু
কিনে খাইও"
জোড়াজুড়ি করার
পরও
টাকাটা নিতে হল...
আজ বইয়ের তাক
গুছাইতে গিয়ে টাকাটা দেখলাম...এখনো টাকাটা খরচ
করিনি...
স্মৃতি হয়ে রয়ে গেছে এক
মহান
ব্যাক্তিত্বের.. .
এই সব ব্যাক্তিদের
জীবন
নিয়ে সীনেমা করলে হয়তো বাংলা চলচিত্রের
এই দশা হইত না....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now