বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
" আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন-
এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাধি সুর,
আমি এই বাংলার মায়াভরা পথে-
হেঁটেছি এতটা দূর। "
আর কতটা দূর হাঁটব তা বলতে পারছি না। তবে এই গানের সাথে বাংলার মাঝে সারাটা জীবন হেঁটে যেতে চাই। উপভোগ করতে চাই বাংলার সংস্কৃতি, সাজাতে চাই বাংলার আঙিনা, অবেশেষে ফিরে আসতে চাই বাংলার মাঝে জীবনানন্দের গাঙচিলের বেশে, এই ভাষার মায়াবী টানে।
- কি বলছিস আনিছ? বিড়বিড় করে।
- আরে সাইদ! কখন এলিরে?
- সে হুঁশ কি তোর আছে? কখন থেকে শুধু তোর ভাবটাই দেখছি। কবি হয়ে গেছিস তো!
- কবি নারে, বাংলায় কখন ফিরব বলে মনটা ব্যকুল হয়ে আছে রে।
- তোকে নিয়ে আর পারা গেল না! চল একটু হাঁটা যাক।
- কোথায় যাব, সবুজ মাঠ কোথায় পাব? শিশির মাড়িয়ে হাঁটতে যাব। কোথায় পাব সেই শিহরণের কাশফুলের কোমল ছোঁয়া?
- হয়েছে, হয়েছে। আর এত ভাব দেখাতে হবে! ভাব দেখে আর বাঁচি নে। কবি কবি ভাব, ছন্দের অভাব!
সাইদ আমাকে জোর করে ঘর থেকে বের করে নিয়ে এল। চারপাশে সুউচ্চ শততলা ভবন, আকাশ ছোঁয়ার মতো। রাস্তার মাঝে দ্রুত বেগের চলন্ত গাড়ী। রাস্তার পাশেই ফুটপাত। ফুটপাত ধরে এগুতে লাগলাম দুজনে। আমি ও সাইদ।
আজ আর থামা যাবে না। হাঁটতে হাটতে বাংলায় ফিরে যাব। কেউই ধরে রাখতে পারবে না। আমার বাংলা হারিয়ে গেল কোথায়? চারদিকে শততলা ভবন দেখতে পাচ্ছি। এটা তো বাংলাদেশ নয়! আমি আসলে বাংলার জন্য পাগলই হয়ে যাব মনে হয়।
বাংলার জন্য মনটা হুঁহুঁ করে কাঁদছে। বাংলা আমাকে যেন ডাকছে-
" আয় ছেলেরা, আয় মেয়েরা
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে,
মামার বাড়ী যাই। "
মামার বাড়ী দূরের কথা! নিজের ঘরই হারিয়ে ফেলেছি যে!
************* চলবে **************
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now