বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ব্যাংকক-থাইল্যান্ড ভ্রমণ-২

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X নীরব পরিবেশ ও কর্মকর্তাদের ব্যবহারের প্রশংসা না করে পারিনি । বাইরে অপেক্ষামান অগণিত ট্যাক্সি এবং মাঝে মধ্যে লক্ষ্য করছি দু চারজন যাত্রী ড্রাইভার এর কর্ণের নিকট মুখ এগিয়ে কি যেনো গোপনীয় কথাবার্তা বলছে আর দেখে মনে হলো হয়তোবা গোয়েন্দা বাহিনীর লোকজন হবে । অনেক ড্রাইভার আমাদেরকে ইশারা করেছে এবং আমন্ত্রণ জানিয়েছে । আমাদের সম্ভাষণ জানানোর জন্য ইনষ্টিটিউট থেকে লোকজন গাড়ী নিয়ে হাজির হয়েছিলো ঠিকমতই । হোটেলে পর্যন্ত যেতে বেশ সময় লেগেছিলো এবং প্রশস্ত রাস্তাঘাট নতুন ও পুরাতন মিলিয়ে হাজারো অট্টালিকা আর হরেক রকম গাড়ী জুড়ে ছিল সারা রাজপথ । শহরের মাঝ দিয়ে প্রবাহিত দু চারটি নালা ও পানির সরোবরেও নজর পড়েছিল । যেমন সুরম্য অট্টালিকা আবার মাঝে মধ্যে বস্তীও দেখতে পেয়েছিলাম । সেন্ট্রাল ব্যাংকক অনেক প্রশস্ত রাস্তার ধারেই অবস্থিত । সুন্দর বড় একটি হোটেলে নিয়ে আমাদেরকে উঠানো হলো । মধ্যান্হ ভোজন বিমানেই সেরে নিয়েছিলাম ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ ব্যাংকক-থাইল্যান্ড ভ্রমণ-২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now