বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক যে ছিল রাজা। তার ছিল ভারি সুন্দরী এক মেয়ে। সুন্দরী রাজকন্যা সারাদিন তার সােনার বল নিয়ে রাজবাড়ির বাগানে খেলা করে। কিন্তু একদিন হলো কি—সোনার বল টুপ্ করে পড়ল সরোবরের জলে। এখন কি হবে? রাজকন্যা কেমন করে খেলবে? বল যে জলের তলায়। ভারি দুঃখে রাজকন্যা কাঁদতে লাগল হাপুস নয়নে। হঠাৎ জলের ভেতর থেকে মাথা তুলে এক ভারি বিচ্ছিরি দেখতে ব্যাঙ শুধাল, রাজকন্যা, রাজকন্যা, কাঁদছ কেন এমন করে? অমন করে কেঁদো না কন্যা। আমি তোমার বল এনে দেব জলের তলা থেকে। কিন্তু তুমি আমায় তার বদলে কি দেবে বলো? রাজকন্যা তো বল পেলে বতে্ যায়। তাই না ভেবেই বলল, তুমি যা চাইবে তাই দেবো। ব্যাঙ তক্ষুনি জলে ডুব দিল আর এক নিমিষে জলের তলা থেকে নিয়ে এল সোনার বল। এই নাও রাজকন্যা, কিন্তু মনে রেখো তুমি কি প্রতিজ্ঞা করেছো। আমি তোমার বন্ধু হব, তোমার থালা থেকে খাবো, তোমার সাথে তোমার বড়িতে ঘুমাবো। ঠিক তো? হ্যা, হ্যা, বলেই রাজকন্যা দোড় লাগালো। আসলে রাজকন্যার ঐ বিচ্ছিরি দেখতে ব্যাঙটার সাথে বন্ধুত্ব করার ইচ্ছে মোটেও নেই। বলটা পাবার জন্যই শুধু সে ব্যাঙকে কথা দিয়েছিল। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠেই রাজকন্যা দেখে কুচ্ছিত ব্যাঙটা তার জন্য অপেক্ষা করছে। দুর হ বিচ্ছিরি ব্যাঙ, তোকে দেখতে চাইনা। ভারি বিরক্ত হয়ে রাজকন্যা বলল। আমি এসেছি তুমি যে কথা দিয়েছিলে রাজকন্যা! তোমার সাথে থাকব যে! ব্যাঙ বলে চটপটিয়ে। রজকন্যার তো মোটেও ইচ্ছে নয় যে ব্যাঙ থাকুক। কিন্তু রাজামশাই ভারি ভালো লোক। সব শুনে রাজকন্যাকে বলেন, কথা যখন দিয়েছ তুমি, কথা তোমায় রাখতেই হবে। ও থাকবে রাজপ্রাসাদে তোমার সাথে। সে তোমার ভালো লাগুক আর নাই লাগুক। ব্যাঙ তাই রাজপ্রাসাদেই রইল। রাজকন্যার খাবার সময় এক ছুটে রাজকন্যা গেল খাবার টেবিলে। ওমা! থপথপিয়ে পেছন পেছন এল ব্যাঙ। রাজকন্যা, তোমার সাথে তোমার থালায় খবো। কথা দিয়েছিলে না তুমি? রাজকন্যা তো ভারি রেগে গেছে। কিন্তু রাজামশাই রগে যাবেন তাই অতি কষ্টে রাগ চেপে রাখে সে। ব্যাঙের কোনও ভ্রক্ষেপও নেই সে দিকে। সে রাজকন্যার থালা থেকে তুলে খাবার খায়। রাজকন্যার গা ঘিনঘনিয়ে ওঠে। কিছুই খেতে পারে না। ভীষন রেগে খাবার টেবিল ছেড়ে উঠে যায় রাজকন্যা। ব্যাঙ বলে, ও রাজকন্যা, আমায় ফেলে যাও কোথায়? আমাকে সাথে নিয়ে যাও। কথা দিয়েছিলে না তোমার সাথে শুতে দেবে! রাজকন্যা আর রাগ সামলাতে পারে না। এক মুঠোয় ব্যাঙকে তুলে ধরে ভীষন রেগে ওটাকে দেওয়ালে ছুঁড়ে মারে। অবাক কান্ড! সাথে সাথে ব্যাঙ হয়ে যায় এক ভারি সুন্দর রাজকুমার। রাজকন্যা তো অবাক! রাজকুমার বলে, অনেক দিন আগে এক দুষ্টু ডাইনি যাদু করে আমায় পুকুরের ব্যাঙ করে রেখেছিল। বলেছিল, কেউ যদি আমাকে দেওয়ালে ছুঁড়ে মারে তবেই যাদু কাটবে। তুমি আমার যাদু কাটিয়েছ। তোমার জন্যই আমি আগের রুপ ফিরে পেলাম, আমায় বিয়ে করবে রাজকন্যা! রাজকন্যা ঘাড়ে নাড়ে লজ্জা পায়। তারপর আর কি! দুই জনের বিয়ে হলো মহাধুমধাম করে। খুব সখে-শান্তিতে থাকতে লাগলো ওরা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now