বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
স্কুলে পড়ার সময়কালের বান্ধবী এস এস সি শেষ করেই ঢাকা চলে যায়!আজ অনেক বছর পর সিলেট আসছে!
.
এসেই কেমনে জানি নাম্বার যোগাড় করে আমার সাথে দেখা করতে চাইলো! আমি ধীরে ধীরে দেখা করতে চাইলে ঝাড়ি খেলুম! এই ঝাড়ির মাঝে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে " আমি এত্তদিন পর দেখা করতে আসছি, আর তুই আমার সাথে দেখাই করতে চাসনা?? জানিস এই এতগুলা বছর তোরে আমার কত বার মনে পড়ছে?? আর তুই এভাবে আমার সাথে ভাব নিয়া বলতে পারলি পরে দেখা করবি? "
.
এত্ত সুন্দর করে কেউ বললে যত ব্যাস্ততাই হোক তার কথা ফেলা যায় না! মোটামুটি মানের একটা রেস্টুরেন্ট এ দেখা করতে গেলাম! বান্ধবী আমার বিশাল পরিমান সুন্দরী হইছে ক বছরে! আমি খাব কি?! হা করে তার দিকেই তাকায়ে আছি!
.
খাওয়া দাওয়া শেষ হলো! এত্ত এত্ত গল্প হলো! বিএফ ছিলো, ব্রেকাপ হয়ে গেছে নাকি! আমি আশা দেখতে পেলুম!!!
.
বান্ধবী বেশী কিছু খায়নাই আবার! মাত্র তিনশ ষাট টাকা বিল হয়েছে!!! সুন্দরী হিসেবে এডভান্টেজ পেলো, বিল টা আমি ই দিলাম! এক হাজার টাকার নোট পকেট থেকে বের করে ওয়েটারের হাতে দিলাম, ভাবসাবের ব্যাপার!
.
ওয়েটার বাকি টাকা নিয়ে এলো! বান্ধবী নিজের হাতে টাকা টা নিলো!
দশ টাকা ওয়েটার কে দিয়ে বিদেয় করলো ! আমার কাছে একশো ত্রিশ টাকা দিলো! পাঁচশো টাকার নোট টা ব্যাগ এ ঢুকাতে লাগলো! আমি হা করে তাকায়ে থাকলাম!
.
হা করা দেখে বান্ধবী সুইট করে একটা হাসি দিলো! এবং বললো " ওহ! তোরে কেন ডাকলাম তা ই তো বললাম না, এস এস সির পর আমাদের #পিকনিক এ যাবার কথা ছিলো না?? মনে আছে তোর কাছে ৫০০ জমা দিছিলাম? তারপর ই তো ঢাকা চলে যাই, আর দেখা হয়নি তোর সাথে! আজ না নিলে আর নেয়া হবে না রে দোস্ত!! ভালো থাকিস,কেমন??! "
.
বান্ধবী আবারও একটা সুইট হাসি দিয়া ব্যাগের চেইন লাগাতে লাগাতে চলে গেলো!
.
শেষের হাসি বুকে কেমন কেমন যেন ব্যাথার উদ্রেক করলো! প্যারাসিটামল খেলে বুকের ব্যাথা কমে? দাম কত বলতে পারবেন?? ( কাইন্দা কুইট্টা নদী বানায়ে ফালাবার ইমু হবে)
.
#চৌধুরী_আদি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now