বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বালুভাশা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X পাশের ফ্লাটের পিচ্চি ছেলেটা হঠাত্‍ বাসায় এসে মামণি কে বলতেছে, - আন্টি, তোমার বড় মেয়ে এই বাসায় থাকে কেন ? - তাহলে কোথায় থাকবে বাবা ? - আমার বউ আমার বাসায় থাকবে! - তোমার বউ ? - হুমমমম, বড় পু কে আমি বিয়ে করছি তো ! - তুমি খাওয়াতে পরাতে পারবা ? - পারব না কেন? আর, ও আমাকে তো খাইয়ে দেয় ! - ওকে কিভাবে নিয়ে যাবা ? - হাটিয়ে নিয়ে যাব.. টুকটুক কথা শুনে রুম থেকেই বললাম, - কে আসছে আম্মু? - এসেই দেখে যা ! যেয়ে দেখি আমার পিচ্চি বর টা আসছে !! - কি গো তুমি এখানে? কি ব্যপার? - আমার বউ আমার বাসায় থাকবা, চলো.. - এখনি যেতে হবে ? - হ্যাঁ ! - এমনি এমনি তো যাব না! দেখোনা কত সুন্দর করে বউকে সাজিয়ে নিয়ে যায়? - দাড়াও, আসতেছি.. দুম করে দরজা টেনে বেড়িয়ে গেল, কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় এর মত ছুটে এল হাতে কিছু নিয়ে ।। অবাক হয়ে বললাম, - এগুলো কি ? - আম্মুর শাড়ি,চুড়ি,গলার মালা,কানের দুল.. - আম্মুর গুলা আমি কেন পরব ? - আমি বড় হয়ে চাকরী করে তোমাকে কিনে দিব! - এগুলা কেন আনছ ? - এগুলা পরবা, তারপর আমার বাসায় যেয়ে থাকবা.. আম্মু ওদিকে হেসেই কুটিকুটি! - নে, এবার তোর বর কে সামলা.. - উফফ আম্মু! তুমি ও না! ওদিকে আমার বর ভ্যাঁ ভ্যাঁ করা শুরু করে দিছে , অগত্যা বাধ্য হয়েই শাড়ি এবং যা আনছে সব পরলাম.. হাত ধরে প্রায় ঝুলে আছে! ঘ্যান ঘ্যান করে বলতেছে, "চলো আমার সাথে"... বাধ্য মেয়ের মত ওর পিচ্চি হাতটা আমার হাতের মুঠোতে নিয়ে ওদের বাসায় গেলাম,তাকে দুপুরের খাবার খাইয়ে দিলাম.. কিছুক্ষণ বসলাম.. আন্টি ওকে ঘুম পাড়িয়ে দিল.. আর, অতিরিক্ত ভালোবাসার নিদর্শন স্বরূপ ও তখনো আমার হাত টা ধরেই রেখেছে ।। বাবুটা যখন ঘুমিয়ে পড়লো তখন আস্তে করে হাতটা ছাড়িয়ে চলে আসলাম.. আহা! এত্ত বালুভাশা !! [] বালিকা অপ্সরী []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭১ জন


এ জাতীয় গল্প

→ বালুভাশা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now