বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাললিগু আননি অলাও আয়া

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ⏩المامون ⏩ (০ পয়েন্ট)

X মাগিরবের নামাজ শেষে এক যুবক ভাই মসজিদের মাইক নিয়ে ভাঙ্গা ভাঙ্গা (+অশুদ্ধ ভাবে) কন্ঠে সূরা ইখ্লাস তেলাওয়াত করল!! তার এমন আচারণে মসজিদের সবাই তার দিকে চেয়ে আছে !! যুবক ভাইটাও কিছু না বলে সুন্নাতের নিয়ত করে নামাজ শুরু করে দিল । মসজিদরর মুসল্লিরা একে অপরে কাছে চুপি চুপি বলতে লাগলো কে এই ছেলেটা?? কিন্তু কেউ এই ছেলেটাকে চিনে না !! আমিও বেশ অভাগ হয়ে তার দিকে চেয়ে আছি। তার মুখটা (ফেস) আমাদের এইখানে উপজাতিদের (চাকমা) মতো। আমি সুন্নাত না পড়ে তার পাশে গিয়ে বসে আছি। ভাইটা নামজা শেষ করে কিছু তাসবিহ পড়ে মোনাজাত করল। ভাইটার মোনাজাত শেষে মুসল্লিরা সবাই তার দিকে এগিয়ে আসলো, সাথে ইমাম সাহেব ও আছে দেখছি । ইমাম সাহেব তাকে জিঙ্গাসা করলো তোমার নাম কি ভাই। ভাইটা একপলকে সবাইকে দেখে নিল। তার পর বললো আঃ রহমান । ইমাম সাহেব তার ঠিকানা জানতে চাইলো?? ভাইটা বললো আমি আপনাদের এখানেই মগ পাড়ায় থাকি (জায়গাটা অনেক ভিতরে আমাদের এখান থেকে) । ওই খানেই আমার বাসা। ইমাম সাহেব তাকে জিঙ্গাসা করলো আপনি কি নবমুসলিম হয়েছেন?? ভাইটা হ্যা বাচক মাথা নাড়ালো । চোখের কোনে পানি চিকচিক করতেছে লাইটের আলোতে!! তার মুসলিম হওয়াতে ইমাম সাহেব আল্লাহর প্রশংসা করলেন । ইমাম সাহেব আবার বললেন ভাই আপনি কাদছেন কেন ?? এইবার ভাইটা আর চেপে কান্না না করে শব্দ করেই কেদে দিলেন আর বললেন বাসা থেকে বের হইছি আজ ৭ দিন হলো ! মা, বাবা ভাই বোন সবাইকে ছাড়া আমি এক দিন ও থাকিনি কোন জায়গায় আর আজ এতো দিন হলো.. (কথা ভালো ভাবে বের হচ্ছে না ) কিছুক্ষন থেমে আবার বললো.. আজ দেখা করতে এসেছিলাম বাসতেও গিয়েছিলাম কাওকে দেখার ভাগ্য আমার হয়নি!!তাই কান্না আসতেছে (কথা গুলো বলতে বলতে চোখ মুছে কান্না বন্ধ করে দিল ) মসজিদের সবাই তার এমন ব্যবহারে বিষ্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে কারো মুখে কোন কথা নেই আছে শুধু শব্দহীন দুটো চোখ খোলা আর লাইটের আলোতে চিকচিক করা চোখের পানি!! (কেন মুসলমান হলো সেটা লিখব না ) ইমাম সাহেব বললো আল্লাহ যেন আপনার পরিচিতদের সাথে দেখা করিয়ে দেয়। ইমা‌ম সাহেব আবার জিঙ্গাসা করলো আপনি মাইকে কেন সূরা ইখ্লাস পাঠ করলেন?? কালকে আছরের নামাজে পর একটা হাদিস শুনেছিলাম- রাসূল (সাgj বলেছে :- তোমরা আমার পক্ষ হইতে একটি বাণি হলেও পৌছায়া দাও । (বাললিগু আননি অলাও আয়া) হুজুর আমি নবমুসলিম হয়েছি তেমন কিছুই জানি না, সূরা ইখ্লাস টা এই কিছুদিনে শিখেছি তাই এটা সবাইকে জানিয়ে দিলাম। আমি যদি এটা না জানাই তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে বলে তুমি এটা (ইখ্লাস) জানতে ওপরকে এটা জানাওনি কেন তখন আমি কি বলবো ??? তাই এটা (ইখ্লাস) আমি সবাইকে জানিয়ে দিলাম। তার এমন কথায় আমরা সবাই অভাগ হয়ে গেলাম । আমি মনে মনে চিন্তা করলাম আমি তো ওনার চেয়ে একটি বাণি হলেও বেশি জানি আমি কেন পৌছে দিলাম না অপরের কাছে ?? সমাপ্ত আমি তো জানি কখনো কি পৌছে দিয়েছেন ?? আপনি নিজে!!! শিক্ষাঃ আমরা একটা হাদিস জানলেও ওটা অপর ভাইয়ের নিটক পৌছে দেওয়ার চেষ্টা করব । (বিঃদ্রঃ সূরা ফাতিহা ১বার আর সূরা ইখলাস তিন বার পাঠ করলে এক খতম কুরআনের সাওয়াব পাওয়া যায় ) পরবর্তী গল্প হবে সম্পর্ক বিচ্ছিন্ন কারি জান্নাতে প্রবেশ করিবে না


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৫ জন


এ জাতীয় গল্প

→ বাললিগু আননি অলাও আয়া

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now