বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ব্যাখ্যার বাহিরে

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X আজ আমি আমার জীবনের ঘটে যাওয়া একটি চরমতম অস্বাভাবিক ঘটনা শেয়ার করবো।জানি,আপনাদের মধ্যে হয়তো কেউ ঘটনাটা বিস্বাস করবেন না,কিন্তু যারা আমার কাছের মানুষ,তারা মোটামুটি সবাই কাহিনিটা জানে। ২০০৮ সালের শেষ বা ২০০৯ সালের শুরুতে,একদিন বিকেল বেলা,মুখ চেনা একজন লোক কে দেখি,হালুয়াঘাট কামারপট্টীর সামনে দাড়ানো।মুখ চেনা কিন্তু কখনই কথা হয়না তাই কিছু বলিনি।এই দেখার কয়েকদিন পর তার সাথে আবার দেখা কৃষি ব্যাংক এর সামনে।এর পর প্রায় সপ্তাখানেক পর তার সাথে দেখা হালুয়াঘাট জিরো পয়েনট এ,রাম পুজন এর হোটেলের সামনে।আমি ঢুকবো,সে ঢোকার রাস্তায়।চোখে চোখ পরে যাওয়ায় সৌজন্যতা বশত তাকে জিজ্ঞাস করি,কেমন আছেন ?উনি উত্তর দেন,ভালই।আবার বলি,আপনাকে ইদানিং দেখি না,কই থাকেন ?উনি উত্তর দেন,আমি ত অনেক দূরে থাকি।সেদিন এতটুকুই আলাপ। দিন পনের পর তার ছোট ভাই এর সাথে দেখা,তাকে কথা প্রসঙ্গে বললাম,আপনার বড় ভাই এর সাথে সেদিন দেখা হল। সে বলল,কি বল আবল তাবল?আমার বর ভাই কে তুমি দেখবা কোথা থেকে,সে ত আড়াই বছর আগে মারা গেছে ! আমি বললাম,আমি শিওর, আমি আপনার বড় ভাইকেই দেখছি। সে বল্ল,কি ভাবে সম্ভব? আমি তাকে বললাম,চলেন আপনার বাসায়,আপনার ভাই এর ছবি দেখব। তার সাথে তখন এ তার বাসায় যাই,গিয়ে তার ভাই এর ছবি দেখে আমার শিড়দাড় দিয়ে বিদ্দুত এর মত কিছু চমকে উঠে ! কারন,ছবির ব্যক্তি আমি যার সাথে কথা বলেছি,সেই ! এই ঘটনাটা আমার আশপাশের অনেকের সাথেই শেয়ার করেছি,কিন্তু কেউ এর গ্রহনযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারে নি,বেশিরভাগ লোক ই বিশ্বাস করেনি। এর পর থেকে অবধি আমি মনে মনে সেই লোক টাকে খুজি। আর একটা বিষয় হল,তার সাথে আমার ৩ বার ই প্রায় same যায়গায় দেখা হয়েছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ ব্যাখ্যার বাহিরে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now