বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"ব্যাকডেটেড"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X মেয়ে একটা ব্যাকডেটেড ছেলে খুজে নাও। যে ভালোবাসি বলবে কম, ভালোবাসবে বেশী। মেয়ে তুমি এত বোকা কেন। খোচা খোচা দাড়ির কালোতে ভুল, ১৮০ সিসি বাইকের আলোতে ভুল। আউলা ঝাউলা মানেই ভালোবাসা নয়, পরিপাটিত্বেও ভালোবাসা আসেনা। চশমার সাথে সত্যিই ভালোবাসার কোন সম্পর্ক নেই। মেয়ে তুমি তবুও চশমার কাঁচে ভুল মেয়ে একটা ব্যাকডেটেড ছেলে খুজে নাও। যে গ্যালাক্সি এনে দেয়ার স্বপ্ন না দেখিয়ে তোমাকেই পুরো গ্যালাক্সি বানাবে। চাঁদ কে দেখিয়ে দেবে প্রিয়তমার রূপ। উচ্ছল চোখে লেইস ফিতার বাক্স থেকে দুলটা নিয়ে হাতে দুলিয়ে বলবে "কেমন। সুন্দর না!।" মেয়ে সিমপ্যাথিওয়ালার থেকে সাবধান থেক। অভাব মানেই ভালোবাসা নয় , টাকা পয়সার সাথেও প্রেম যায়না। যে ছন্নছাড়া ছেলেটাকে দেখে তোমার মায়া , সে হয়ত মনে মনে ভীষণ ধারাল। তার অগোছাল মায়ার গোলকধাধায় পড়ে শেষে নিজেই অগোছালো হয়োনা। গোছালো অগোছালর সাথে ভালোবাসার কোন সম্পর্ক নেই মেয়ে একটা ব্যাকডেটেড ছেলে খুজে নাও। তিনটা বোতাম থাকে। সম্পর্ক বিয়ে ব্রেক আপ। পথা চলার শুরুতেই যে ছেলেটা ব্রেক আপের লাল বোতাম টা ভেঙ্গে দিয়ে মুচকি হেসে বলবে যাক বাবা ,অপশনই থাকল না আর মেয়ে তারপর কোন এক বসন্ত বিকেলে,বাতাস কে সাক্ষী রেখে সে পাগলটার ঠোটের আটলান্টিকে ডুব দাও। মেয়ে একটা ব্যাকডেটেড ছেলে খুজে নাও, ভালোবাসার থার্মোমিটার ফাটিয়ে দাও। লেখক:- Warish Azad Nafi. [এখানে ব্যাকডেটেড বলতে প্রাচীন চিন্তাধারার বুঝানো হয় নাই। বোঝানো হয়েছে এমন ছেলে যে আগেকার প্রেমিকদের মতই সর্বোচ্চ চেষ্টা করে সম্পর্কটা ধরে রাখার।]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ "ব্যাকডেটেড"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now