বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাজে মাইয়া

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ajidur Rahman Taju (০ পয়েন্ট)

X এক তরুণীর খুব শখ হলো কথাবলা পাখি কিনবে। খুঁজে খুঁজে তিনি কাঁটাবন গেলেন। একটি দোকানে খুব সুন্দর একটা তোতা পাখি দেখলেন। দোকানি: আসুন আপু! এ পাখিটা চমৎকার। কথা বলায় পটু। যা জিজ্ঞেস করবেন তার উত্তর ঝটপট দিয়ে দিবে। তরুণী: তাইনাকি! ওয়াও! সত্যি! আমি এমনটাই চাচ্ছিলাম। দোকানি: পরীক্ষা করে দেখেন আপু। এটা সব বুঝে নিজে থেকেই অনেক কিছু শিখে নেয়! আর উত্তর দেয়। বড়ই আশ্চর্য এ পাখি। অতপর তরুণী খুশি হয়ে পাখিটাকে গিয়ে জিজ্ঞেস করলঃ আচ্ছা আমাকে দেখে আমার সম্পর্কে কি মনে হয় তোমার? পাখিটা ঠাস করে বলে বসলঃ বেশি সুবিধার না, বাজে মাইয়া! তরুণীটি থতমত খেয়ে গেল। দোকানির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ! রেগেমেগে দোকানদারকে অভিযোগ করল: ছিহ! এসব কী শিখিয়েছেন আপনার পাখিকে? দোকানদার পাখিটাকে ধরে এক বালতি পানিতে ডুবিয়ে দিল কয়েকবার। এরপর জিজ্ঞেস করলঃ আর খারাপ কথা বলবি? পাখিটা ভালো মানুষের মতো না না করে মাথা নাড়ালো। দোকানি: স্যরি! আপু, এবার জিজ্ঞেস করেন। তরুণীটি খুশি হয়ে আবার পাখিটাকে জিজ্ঞেস করেলোঃ আচ্ছা আমি যদি রাতে ঘরে একজন পুরুষ নিয়ে ঢুকি , তুমি কি মনে করবে?” পাখিটি বললোঃ তোমার স্বামী। তরুণী: যদি দুজনকে নিয়ে ঢুকি? পাখিটি বললোঃ তোমার স্বামী আর দেবর! তরুণী: যদি তিনজনকে নিয়ে ঢুকি? পাখিটি বললোঃ তোমার স্বামী , দেবর আর ভাই । তরুণী বললোঃ যদি চারজনকে নিয়ে ঢুকি? পাখিটা দোকানদারকে চেঁচিয়ে ডাকলঃ ঐ মিয়া বালতি নিয়া আসো! আগেই কইছিলাম এই মাইয়া সুবিধার না, বাজে মাইয়া, বাজে মাইয়া.... 2) * কৌতুক-১ একবার দশজন রাজনীতিবিদকে বহনকারী একটি বিমান দূর গ্রামে বিধ্বস্ত হলো। খবর পেয়ে রাজধানী থেকে উদ্ধারকারী দল রওনা হলো। ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা প্রায়। দেখা গেল, গ্রামবাসীরা ইতোমধ্যে দশজনকেই দাফন করে ফেলেছে। সারিবদ্ধ দশটি কবর। উদ্ধারকারী দলনেতা জানতে চাইলেন, সবাই কি ঘটনাস্থলেই মারা গেছেন? গ্রামবাসী: না, কবর দেওয়ার আগ পর্যন্ত দুইজন বলছিলেন যে, তারা মারা যাননি। কিন্তু আমরা সে কথায় কর্ণপাত করিনি। জানেনই তো রাজনীতিবিদদের সব কথা বিশ্বাস করতে নেই! * কৌতুক-২ এক লোক সচিবালয়ের মুল প্রবেশ পথে তার জীর্ণ বাইসাইকেলটি রেখে ভেতরে ঢুকছিল। চিৎকার দিতে দিতে ছুটে এলো দারোয়ান: এই পথ দিয়ে মন্ত্রী, রাজনীতিবিদরা আসা যাওয়া করেন। একটু পরেই একজন আসবেন। তুমি কী ভেবে সাইকেলটি এখানে রাখলে? লোকটি আত্মবিশ্বাসের সঙ্গে বললো, সাইকেলটি পুরানো হলেও তালাটি নতুন ও মজবুদ। উনাদের কেউ এটি চুরি করে নিয়ে যেতে পারবেন বলে মনে হয় না!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮০ জন


এ জাতীয় গল্প

→ বাজে মাইয়া

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now