বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
।'
কী হলো!? সিট থেকে সটকে পড়তে গিয়েও পড়লাম না, উপরের লোহার হাতলটা ধরতে সক্ষম হলাম।
কড়া ব্রেক কষে দাঁড়িয়ে গেছে আমার বেবি ট্যাক্সি। সঙ্গে সঙ্গে বাইরে তাকালাম— একটা ট্রাক তার পাশ থেকে চলে এসেছে আমাদের পাশে, আমাদের খুব কাছ থেকে সেটা চলে যাচ্ছে। দ্রুত সেটা বেশ একটু দূরে চলে গেলেই আমার বেবি ট্যাক্সিটা আবার চলতে শুরু করলো। আমি ড্রাইভার লোকটাকে ডাক দিলাম তখনই— 'ড্রাইভার ভাই!'
'জ্বি, ভাই।'
'ট্রাকটা তো দিব্যি চলে গেলো!'
'তো কী করবে?'
'থেমে গেলো না তো!'
'থেমে যাবে কেনো?'
'আপনি যেভাবে গলা ফাটালেন গালি দিয়ে— ট্রাকটার একটা চাকা অন্তত পাংচার হওয়া উচিত ছিলো। কিন্তু তেমন কিচ্ছু তো হলো না!'
ড্রাইভার মনে হয় লজ্জা পেলো একটু— প্রত্যুত্তরে বললো না কিছুই। আমি বললাম, 'যে গালি কারো কোনো ক্ষতি করতে পারে না, সে গালি দিয়ে লাভটা কী?'
ড্রাইভার লোকটা তখনও নিশ্চুপ। খানিক পরেই আমার গন্তব্যে আমি নেমে গেলাম। ড্রাইভার লোকটা তার বেবি ট্যাক্সি নিয়ে চলে গেলো। আমি আমার বাসার পথ ধরলাম। হঠাৎ কে যেনো বললো, 'মাদার **! জ্ঞান মারাতে আসছে!'
আমাকেই বললো নাকি? কে বললো? ড্রাইভার লোকটা না? কণ্ঠটা তো একদম তার মতো! কিন্তু সে তো এতোক্ষণে চলে গেছে বহুদূর! আশপাশেও তো কেউ কোথাও নেই! তাহলে? তাহলে!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now