বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন একটি বাঘের ক্ষিদে
পেলো । তাই বাঘটি চারদিকে
খাবার খুঁজতে শুরু করে । এই সময়
একটি শেয়াল তার হাতে পড়লো ।
বাঘটি শেয়ালকে খাওয়ার
মুহুর্তে শেয়াল বাঘকে বললো ,
তুমি আমাকে খেতে সাহস করো
না , স্বর্গীয় রাজা আমাকে
এখানে পাঠিয়েছেন । তিনি
আমাকে শতপশুর রাজার পদ
দিয়েছেন। তুমি আমাকে খেয়ে
ফেলার সাহস করলে স্বর্গীয়
রাজার আদেশ লঙ্ঘন করবে ।
বাঘ শেয়ালের
কথাপুরোপুরিভাবে বিশ্বাস করে
না । আবার একেবারে বিশ্বাস
না করার সাহসও পায় না । শেয়াল
বাঘের দ্বিধা লক্ষ্য করে বাঘকে
বললো , তুমি আমার কথা বিশ্বাস
করছো না , তুমি মনে করছো আমি
মিথ্যা কথা বলছি , তাই না ?
আচ্ছা , আমি সামনে যাই , তুমি
আমার পিছনে থাকো। দেখবে
বনের পশুরা আমাকে দেখে সবাই
পালিয়ে যাবে , তুমি আমার কথা
বিশ্বাস করো ?
বাঘ শেয়ালের কথা অনুসারে
তার পিছনে হাটতে শুরু করে । ঠিক
যেমণ শেয়াল বলেছে , বনের পশুরা
তাকে দেখে ভয়ে পালিয়ে
গেলো । বাঘ জানে না যে পশুরা
বাঘ দেখে পালিয়েছে , সে
মনে করলো পশুরা শেয়ালকে
দেখে ভয়ে পালিয়েছে ।
এই উপকথা আমাদের জানিয়েছে ,
একটি বিষয়ের বাস্তব রুপ ও কারণ
নির্ণয় করা উচিত , তা না হলে
শেয়ালের মত খারাপ ব্যক্তির
দ্বারা প্রতারিত হবে ।
এই উপকথা আমাদের আরো
জানিয়েছে , নিজের শক্তি বা
কোনো গুনের জন্য অহংকার করা
উচিত নয় ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now