বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"বাঘ মামা এখন ঘোড়া"পর্ব-১

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Riadul Islam Rupchan(guest) (০ পয়েন্ট)

X ভয়ংকর জঙ্গলের পাশেই ছিল মাষ্টার সাহবের বাড়ি । মাষ্টার সাহেব এ এলাকার একজন ভালো মানুষ হিসেবে পরিচিত । তবুও মাষ্টার সাহেব খুশি নন । কারণ তার একটি ছেলে আছে সে খুবই বোকা । একদম কিছুই বুঝে না । কি করতে কি যে করে বসে কেউ জানে না । তাকে নিয়েই যত চিন্তা । তাছাড়া এলাকার কেউ তাকে নিয়ে খেলে না । তাই মাষ্টার সাহেব তাকে আনন্দ দেওয়ার জন্য অবিশ্বাস্য গল্প বলত । একদিন মাষ্টার সাহেব তার ছেলে কালুকে ঘোড়ার ডিমের গল্প বলল । কালু তার বাবাকে বলল ঘোড়ার ডিম দিয়ে কি হয় ? মাষ্টারঃডিম থেকে ঘোড়ার বাচ্চা হয় । কালুঃঘোড়ার বাচ্চা দিয়ে কি হবে ? মাষ্টারঃপিঠে চড়ে ঘুরে বেড়ানো যাবে । তাহলে আমি ঘোড়ার ডিম কিনব । মাষ্টারঃ হেসে হেসে বাইরে চলে গেল । দুইদিন পর কালু বিছানার নিচ থেকে টাকা নিয়ে ঘোড়ার ডিম কেনার জন্য ছুটল বাজারের দিকে । বাজারে গিয়ে বুঝতে পারছে না যে,কোনগুলো ঘোড়ার ডিম । একজন তরমুজ নিয়ে বসে আছে ।কালু ভাবল এগুলোই মনে হয় ঘোড়ার ডিম । কালু লোকটি কে বলল এইগুলো কি ? লোকটি বলল,তরমুজ। কালু বিশ্বাস করল না । আবার জিজ্ঞেস করল .বলুন না এগুলো কি? লোকটি রাগ পেয়ে বলল,এগুলো ঘোড়ার ডিম ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now