বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক রাজ্যে একটি বাবুই পাখি বাস করত। একদিন সে একটি মরা কাঁটা গাছে গিয়ে বসল। তখন একটি কাঁটা তার ভুড়িতে বিঁধল। সে একজন নাপিতের কাছে গেল। সে নাপিতকে বলল,নাপিত ভাই নাপিত ভাই আমার ভুড়িতে কাঁটা বিঁধেছে। কাঁটাটি বের করে দেন। নাপিত বলল,আমিতো চুল কাটি। আমি কিভাবে কাঁটা বের করে দেব?অমনি রেগে গিয়ে বাবুই পাখি রাজার কাছে গেল। গিয়ে সে বলল,রাজামশাই রাজামশাই নাপিতের ভুড়ি কেটে দেন। রাজা বললেন,কেন?তখন সে বলল,নাপিত আমাবর ভুড়িতে কাঁটা বিঁধেছে। কিন্তু নাপিত কাঁটাটি বের করে
দেয়নি। রাজা তখন বললেন,নাপিততো শুধু চুল কাটে। আর তাই কাঁটা বের করে না দেওয়ায় সে কোনো অপরাধ করেনি। রাজার কাছেও সমস্যার সমাধান না পেয়ে সে গেল ইঁদুরের কাছে। ইঁদুরের বাসার সামনে গিয়ে সে বলল,ইঁদুর ভাই ইঁদুর ভাই তুমি কোথায়?ইঁদুর বাসা থকে বের হয়ে বলল,কী হয়েছে?বাবুই পাখি বলল,তুমি রাজার জামা কেটে দাও। ইঁদুর বলল,রাজার জামা কাটলে রাজা আমাকে খাঁচায় বন্দী করে ফেলবে। বাবুই পাখি বিড়ালের বাসায় গিয়ে দেখল বিড়াল শুয়ে আছে। সে বিড়ালকে বলল,বিড়াল ভাই বিড়াল ভাই তুমি ঐ ইঁদুরটাকে মেরে ফেল। বিড়াল বলল,দেখছনা আমি ঘুমাচ্ছি। তাই এখন আর মারতে পারবনা। তখন আবার বাবুই পাখি গেল লাঠির কাছে। সে লাঠিকে বলল,লাঠি ভাই লাঠি ভাই তুমি ঐ অলস বিড়ালটাকে মেরে ফেল। লাঠি বলল,আমার এখন শরীর ভালো নয়। তুমি এখন যাও তো ভাই। সে তখন রাগে ফুলতে ফুলতে আগুনের কাছে গেল। সে আগুনকে বলল,আগুন আগুন তুমি লাঠিকে পুড়িয়ে দাও। আগুন বলল,সকাল থেকে কাজ করছি। আর এখন আমার মাথা গরম। তুমি এখান ধেকে এখন চলে যাও। বাবুই পাখির রাগ আরও বেড়ে যাচ্ছে। সে তখমি সমুদ্রকে বলল,সমুদ্র মশাই সমুদ্র মশাই তুমি তো পারলে পুরো জায়গাটি ডুবিয়ে দিতে পার। কিন্তু এখন শুধু ঐ আগুনটাকে নিভিয়ে দাও। সমুদ্র তখন বলল,তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেনো আমি তাকে নিভিয়ে দিব। বাবুই পাখি এখন গেল হাতির কাছে। গিয়ে সে বলল,হাতি সাহেব হাতি সাহেব তুমি সমুদ্রের সব পানি খেয়ে ফেল। হাতি বলল,সমুদ্রের সব পানি খেলে আমারতো পেট ফেটে যাবে। এইবার সে গেল মশার কাছে। সে মশাকে সব খুলে বলল। তখনি লক্ষ লক্ষ মশা হাতিকে কামড়াতে গেল। মশা দিয়ে পুরো আকাশ ছেয়ে গেল। তখন ভয়ে হাতি বলল সমুদ্রের সব পানি খাব। সমুদ্র বলল,আগুনকে নিভিয়ে দেব। আগুন বলল লাঠিকে পুড়িয়ে ফেলব। লাঠি বলল বিড়ালকে মারব। বিড়াল বলল ইঁদুরকে মারব। ইঁদুর বলল রাজার জামা কাটব। এই বলে ইঁদুর রাজার জামা কেটে দিল। রাজাতো এতক্ষণে সব বুঝতে পেরেছেন। এবার তিনি নাপিতকে বলল,তুমি বাবুই পাখির ভুড়িতে বিঁধে যাওয়া কাঁটা বের করে দাও। নইলে আমি তোমার ভুড়ি কেটে ফেলব। নাপিত তখন কাঁটাটি বের করে দিল। এরপর থেকে বাবুই পাখির জীবন সুখে কাটতে লাগল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now