বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তোমার ছেলে এখন আর স্বপ্ন দেখে না,
স্বপ্ন দেখায় শত শত ছেলেমেয়েকে তাদের
স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। তুমি যে স্বপ্ন
আমাকে দেখিয়েছিলে, তা যে আজ কানায় কানায়
পূর্ণ। সবকিছুই আছে, শুধু বাবা নামের মানুষটা আজ
দুনিয়ার বুকে নেই। মাটির মানুষ মিশে গেছে মাটির
সঙ্গে। সময়ের আগেই বড় অসময়ে তুমি
এভাবে আমাদের রেখে চলে যাবে ভাবতেই
পারিনি।
আজও মনে পড়ে সেই শেষ দিনগুলোর কথা,
কারণ শেষ দিনগুলো যে সুখের ছিল না। সেদিন
সারাটা দিন তোমার শরীরটা একটু খারাপ ছিল, হয়তো
বুঝতে পেরেছিলে, হয়তো পারোনি। তাই একটু
হাসানোর চেষ্টা করেছিলাম, হেসেও ছিলে তুমি।
সেই হাসি যে শেষ হাসি হবে তা জানতাম না। রাতের
খাবারটাও একসঙ্গে খেয়ে ছিলাম। তারপর তুমি যে
শুয়ে পড়লে আর উঠলে না, চিরকালের জন্যই
শুয়ে পড়লে।
দেখতে দেখতে দুটি বছর আজ পার হয়ে
গেল। শুধু আছে তোমার দেখানো আদর্শ আর
মায়া। তোমার আদর্শ লালন করে সামনে এগিয়ে
যাওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত। কিন্তু মায়া? কেমনে
ভুলব আমি তোমার মায়া, মমতা, ভালোবাসা। চাইলেই
কি ভুলে থাকা যায় সবকিছু? না ভুলে থাকা যায় না,
ভুলে থাকার চেষ্টাও করি না। সত্যি মানুষের জীবন
হওয়া উচিত মায়াহীন।
মনিরুজ্জামান মানিক
ঢাকা ইউনিভার্সিটি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now