বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাবা কই তুমি

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X বাবা কই তুমি???? আমার বাবা একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিলেন। উনি ব্যাংক এ জব করতেন। অনেক নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন। কারো কাছ থেকে এক কাপ চা কোনদিন খায় নি,,,ঘুষ হয়ে যাবে এই ভয়ে। কষ্ট করে হলেও ভালভাবেই চলছিল পরিবার,,,,,ভাগ্যের দোষে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। ঢাকা থেকে ট্রান্সফার হয়ে কুমিল্লা তে চলে আসেন। কিন্তু রোগ আর ভাল হয় না। প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে গেল। চাকরী করার মত শক্তি পায়না আর। ছেড়ে দিল চাকরী। শুরু হয় অভাব আর কষ্টের জীবন। আমার বড় ভাই,,যে সময় খেলাধুলা করে সময় কাটানোর কথা তখন অসুস্থ বাবার সাথে সাথে থাকতে হয়েছে। আমার মা নিজের সব সুখ মাটি চাপা দিয়ে অসুস্থ বাবার সেবা করতে থাকেন। নিজে না খেয়ে সংসারের জন্য দিন রাত কাজ করেন। আমার বাবা রা সাত ভাই ও এক বোন ছিলেন,,,,,একটা সময় যাদের জন্য এতকিছু করলেন,,,,বাবার বিপদের সময় ওই ভাইদের কে পাওয়া গেল না। সবাই বড় হয়ে নিজেদের কে নিয়ে ব্যাস্ত হয়ে পড়লেন। নিজেদের ঠিকানায়। অথচ এই ভাইদের কে মানুষ করার জন্য নিজে অনেক কষ্ট করেছেন,,,,,,একবার আমার এক চাচার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়েতে যাওয়ার মত ভাল কোন কাপড় ছিল না। কি করবে বুঝতে পারছিল না। শুধু কাদা ছাড়া। অনেক কাদছে কিন্তু কেও দেখে নি। কাওকে বুঝতে দেয় নি। আম্মাকে নিষেধ করতো যেন কারো কাছে কিছু না বলে। আমার বড় ভাই কোন সখ পুরন করতে পারে নি শুধু অভাবের জন্য। আমার মা একটা ভাল শাড়ী পড়তে পারেন নাই। ,,,,,,,,,,,আমার যখন সাড়ে ৩ বছর বয়স তখন আমার বাবা আমাদের কে ছেড়ে চলে যান না ফেরার দেশে। আমার মা পাগলের মত হয়ে যান বাবা কে হারিয়ে। কি করবে আমরা দুই টা ভাই কে নিয়ে? আম্মার অভিভাবক চলে গেলেন অনেক দুরে,,,,যেখান থেকে কেও আর ফিরে আসে না। ও বাবা কই তুমি এখন???? আমার যে খুব দেখতে ইচ্ছে করে তোমাকে। একটা বার বুকে জড়াইয়া ধরো না গো বাবা। মায়ের কাছ থেকে শুনছি,,,,তুমি নাকি একবার পাংগাস মাছ খাওয়ার জন্য খুব কাদছিলে। তুমি নাকি একটু ভাল খাবার খাওয়ার জন্য খুব কাদছিলে। তারপরেও কারো কাছে হাত পাতো নি,,,,কাওকে বুঝতে দাও নি। ও বাবা,,,,এখন তো আমরা সব সময় ভাল খাবার খাই,,,,কিন্তু তুমি কই বাবা??? পাংগাস মাছ দিয়া ভাত খাবা না???? একটা ভাল শার্ট পড়বা না??? আমরা তো অনেক ভাল ভাল জামা পড়ি,,,,,কিন্তু তুমি কই বাবা????? তোমাকে তো পাই না,,,বাবা। এখনো এলাকার ধনী গরিব যার সাথেই দেখা হয় সবাই তোমার কথা বলে বলে কাদে,,,,,কিন্তু তোমার ভাই রা তোমাকে চিনলো না। তদের কাছ থেকে কষ্ট ছাড়া আর কিছুই পাওনি। এখনো আম্মা নামাজের বিছানায় পড়ে পড়ে তোমার জন্য কাদে। ও বাবা তুমি কি দেখ না এসব??? কই গেলা আমাদের কে ফেলে??? সবাই তাদের বাবা কে কাছে পায় কিন্তু আমার বাবা কে মসজিদের সামনে গেলে পাই। ওখানে তুমি ঘুমিয়ে আছো। ও বাবা কেমন আছো তুমি??? কি করতেছো একা একা??? ও বাবা আদর করবা না আমাকে???? জীবনে অনেক কষ্ট করেছো বাবা,,,,,,আল্লাহর কাছে ভিক্ষা চাই,,,,,আমার বাবা কে কবরে কষ্ট দিও না আল্লাহ্‌। আমার বাবা কে কষ্ট দিও না। এখনো কাদি তোমার জন্য বাবা অনেক কাদি। তুমি যেখানেই থাকো অনেক ভাল থেকো বাবা। অনেক ভাল থেকো। তোমাকে দেখতে খুব ইচ্ছা করে বাবা,,,,চোখ দিয়ে শুধু পানি বের হয়। বুকের মধ্যে খুব ব্যাথা করে বাবা। তোমার বুকে মাথা রেখে শুতে খুব ইচ্ছা করে। আমার বাবা শুধু আমার বাবা,,,,,,,,,,,,,,, [] RafeeUl Alam []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ বাবা কই তুমি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now