বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাবা ভালো আছ

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X কতটা ভালো লাগা কাজ করছে বুঝাতে পারব না! রাস্তায় হাটছিলাম, হঠাৎ এক বৃদ্ধা সামনে এসে বলে "বাবা ভালো আছ?? " . আমি অবাক! ছেড়া কাপড় পরিধান করা এক বৃদ্ধা আমাকে চেনেন! কেমনে?! আমি বললাম "ভালোই আছি! কিন্তু আপনি আমাকে কেমনে চিনেন?? " - তুমি ভুইলা গেছ বাবা, সেইদিন রাতে মুরগীর মাংসের তরকারি আর ভাত দিছিলা টিফিন এ কইরা! আমার মনে আছে! তুমি ভুইলা গেছ " . আমার সাথে সাথে গতমাস এর কথা মনে পড়ে গেলো! বন্ধুর মেস এ থাকতে আসছিলাম, বন্ধু আর আমার দুইটা মিল বলে দুজন বাইরে বেড়াতে গেলাম! #অতঃপর পরিচিত এক আন্কেল পেয়ে জোর করে নিয়ে খাইয়ে দিলেন, ভালো মতই খেলাম! রাত ১২টায় বন্ধুর মেস এ গিয়ে দেখলাম, দুজনের এত্তগুলা খাবার পড়ে আছে, কিন্তু পেটে আর ছিটেফোঁটা জায়গা ও খালি নাই! . তারপর টিফিন বাটি তে তরকারি আর ভাত ঢুকিয়ে দুই বন্ধু বের হয়ে গেলাম! সে অবশ্য আসতে না চাইলেও বুঝিয়ে বলতেই আসলো! একটু খুঁজতেই পথের ধারে এক বৃদ্ধা আর বাচ্চা ছেলেকে পেয়ে গেলাম, বললাম যে আমাদের খাবার রয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, তাদের যদি লাগে তো নিতে পারেন! . বৃদ্ধা মহিলা অবাক চোখে তাকিয়ে থেকে বললেন " দুপুরবেলা এক টুকরা রুটি খাইছিলাম বাবা,আর কিছু এখনো পেটে পড়ে নাই! " খাবারটুকু রেখে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি! আমি মনে একটা বিশাল প্রশান্তি নিয়ে চলে আসলাম! কিন্তু ঐটুকুই! এরপরদিন ই আমি ভুলে গেছি পুরো ঘটনা! কিন্তু এই মহিলা ভুলে নাই! এই মহিলা সেই ল্যাম্পপোস্ট এর আধো আধো আলোতে দেখা আমার কালো চেহারা মনে রেখেছে একদম ভালোমতোই! আমি মুগ্ধ। আমার কাছে ঐটুকু খাবার কিছুই ছিল না, কিন্তু বৃদ্ধার কাছে হয়তো অনেক কিছুই ছিলো! . . আমরা প্রতিনিয়ত ই এভাবে কত খাবার, টাকা পয়সা নষ্ট করি! একটু খুজলেই দেখা যাবে জানালার নিচে হয়তো পড়ে থাকা নোংড়া ব্রেড কুড়িয়ে খাচ্ছে একটা টুকাই! ডাস্টবিন থেকে কুকুরের সাথে যুদ্ধ করছে খাবার নিয়ে কেউ! আর আমরা... ??? . একটু দেখবেন আপনার পাশে অভুক্ত থাকা ছেলেটাকে? মেয়েটাকে?? কতটুকু তৃপ্তি পাবেন বুঝাতে পারব না! বুঝে নিয়ে জানায়েন আমাকে . #চৌধুরী_আদি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৩০০ জন


এ জাতীয় গল্প

→ বাবা-মেয়ের অতৃপ্ত ভালোবাসা
→ তোর থেকে তোর বাবা ভালো
→ মা-বাবার ভালোবাসা
→ ভালোবাসায় উন্মুক্ত বাবা
→ বাবার ভালোবাসা
→ মা বাবার ভালোবাসার চেয়ে বড় আর কোনো ভালোবাসা নেই
→ বাবা মা এতো ভালোবাসতে পারে কিভাবে?
→ বাবা ভালো আছ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now