বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাবা

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Asif islam jibon (০ পয়েন্ট)

X বাবার ভালোবাসা এক ছেলে তার বাবাকে বলছে, সামনের মাসে আমার পরীক্ষার ফলা ফল দিবে। আমি A+ পেলে আমাকে একটা মটর বাইক কিনে দিতে হবে। পরীক্ষার ফলাফল যে দিন বের হয় তখন ছেলে খুব খুশী হয়ে বাবার কাছে এসে বলছে বাবা আমি A+ পেয়েছি। এইবার কিন্তু আমাকে বাইক একটা কিনে দিতেই হবে। বাবার চোখে গোপনে কান্না আসলো, ভাবতে লাগলেন কিভাবে ছেলেকে খুশী করা যায়। এরপর বাবা বললেন,আমি তোমার উপহার তোমার পড়ার টেবিলের উপর রেখে এসেছি। ছেকে গিয়ে দেখল একটা বাক্স, ছেলে ভাবতে লাগল এইটাতে চাবি আছে। কিন্তু খুলে দেখে এর ভেতরে একটা কোরআন শরীফ। ছেলে রাগ করে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। এবং কয়েকদিন পরেই বিদেশে চকে গেল পড়ালেখা করার জন্য। বিদেশে যাওয়ার পর বাবার সাথে কোন যোগাযোগ করে নাই ছেলেটা। কয়েক বছর পর একদিন কল আসল ছেলেটির কাছে। জানতে পারল বাবা খুব অসুস্থ, বাবা তার জন্য কান্নাকাটি করে সবসম। কিন্তু ছেলেটি বাবাকে দেখতে যায়নি কয়েক দিন পর ছেলেটির কাছে আরেকটি কল আসে। জানতে পারল তার বাবা মারা গেছেন। বাবা,র মারা যাবার পর ছেলেটি দেশে আসে কারণ ঘরবাড়ি সব তার নামে করে দিয়ে গেছেন তার বাবা। এবং এই -সবকিছু তাকেই দেখাশোনা করতে হবে। তার পর একদিন ছেলেটির তার বাবার কথা মনে পড়ল এবং বাবার ঘরে গিয়ে কাঁদতে লাগল। হঠাৎ দেখল তার বাবার পড়ার টেবিলে উপরে সেই বাক্স, যে বাক্স তার বাবা তাকে দিয়েছিলেন উপহার হিসেবে। ছেলে উজু করে এসে কোরআন শরীফটা খুলে পড়তে লাগল।হঠাৎ করেই কোরান শরোফের ভেতর থেকে একটা চাবি পড়ল। প্রথম দিনের চাবি। এবং একটা চিঠি পেল। যেখানে লিখা ছিল, বাবা আমি অনেক খুশি যে তুমি A+পেয়েছ। আমি চাইব তুমি আল্লাহর পরীক্ষাতেও এই ভাবে A+ পাও। আর এই চাবিটা হচ্ছে তোমার নতুন মটর বাইকের চাবি, আমাদের গ্যারেজে রাখা আছে তোমার নতুন বাইক। ছেলেটির চোখে জল চলে আসলো। ভাবতে লাগলো আমার বাবা আমার জন্য তখনি বাইক কিনে চাবিটা কোরআন শরীফে রেখে দিয়েছিলো। ছেলেটি গ্যারেজে গেল এবং দেখতে পেল তার সবচেয়ে পছন্দের বাইক সেখানে রাখা। দেখে কান্না আর ধরে রাখতে পারলোনা। আসলে পৃথিবীর কোন বাবা তার সন্তানের অকল্যান চায়না,। বাবা মাকে কখনো কষ্ট দেবেনা। বাবা মা আমাদের সবছেয়ে আপনজন। আশা করি সবাই বুজতে পারছেন বি:দ্র: ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

→ ​“বাবার দেওয়া জমি” অধ্যায় - ২
→ ​“বাবার দেওয়া জমি” অধ্যায় - ১
→ আচরণের আয়নায় বাবা-মা
→ বাবা-মেয়ের অতৃপ্ত ভালোবাসা
→ আমার প্রিয় বাবা
→ পৃথিবীর শ্রেষ্ঠ বাবা
→ মায়ার মা আর বাবা
→ বাবা
→ বাবাকে হারিয়ে
→ বাবা ও ছেলের গল্প
→ বাবা
→ বাবা মা এখন আমাদের সন্তান
→ বাবা ও ছেলে
→ বাবা
→ বাবা দিবস

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now