বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাবা
Akteruzzaman Bappy
- এই দেখেন আমার ছেলে আর তার বউয়ের ছবি ...
- হা দেখতে অনেক সুন্দর ... পাশে কে আপনার নাতি ?
- হা আমার একমাত্র নাতি ... ৩ বছর বয়স...কতদিন হল নাতিটাকে দেখি না...
বলেই কেঁদে ফেললেন মাহবুব সাহেব..হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললেন-
- জানেন রহমান ভাই আমার নাতিটা না অনেক দুষ্ট ... আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না আর সেই আমি আজ অনেকদিন হল ওর কোন খোঁজ জানি না...ছেলেটাও আসেনা একবার খোঁজ নিতে ...
মাহবুব আর রহমান সাহেব বসে আছেন ছায়াঘেরা গাছের নিচে...বসে বসে দুজন সুখদুঃখের গল্প করছে...তাদের পরিচয় খুব বেশি দিনের না, মাত্র ৮ মাস হল মাহবুব সাহেব এখানে এসেছে...এটা একটা বৃদ্ধাশ্রম...রহমান সাহেব এই বৃদ্ধাশ্রমের মালিক...
- মাহবুব ভাই বাদ দেন তো এসব গল্প...আসেন ভাবির গল্প বলেন ...
- তার কথা আর কি বলব...আমাকে অনেক ভালোবাসতো...জানেন আমাকে ছাড়া একটুও থাকতে পারতো না...একবার কি হয়েছে জানেন...আমি গেছি ৩ দিনের জন্য ঢাকা অফিস এর কাজে...এসে শুনি সে নাকি এক বেলাও খায় নি।।দেখেন তো কেমন পাগলী ছিল...
- ওহ ভাল তো...শুনে ভাল লাগলো...মাহবুব ভাই আপনার ছেলের বাসার ঠিকানাটা দেন তো ...
- কেন ভাই ?
- এমনেই ... যদি কোনদিন কাজে লাগে তাই চাইলাম...সমস্যা হলে লাগবে না ...
- না না কি সমস্যা ...এই নেন ...
......... ............ ............
মাহবুব সাহেবের ছেলে আর তার বৌ তাকে এখানে রেখে গেছে ৮ মাস আগে...তারা নাকি তাদের পুরাতন বাড়িটা ভেঙে মেরামত করবে...সেখানে নাকি মাহবুব সাহেবের কষ্ট হবে...তাই এখানে ভাল থাকবার জন্য রেখে গেছে...যদিও তার পর আর কোন দিনও তাকে দেখতে কেও আসেনি.।।সে ভাল আছে না খারাপ তা কেও জানতে আসে নি... তিনিও মানিয়ে নিয়েছেন...তার মতো আরো কত মানুষের সাথে তার দিন কেটে যায়।
শুধু রাত কাটতে চায় না। মাঝে মাঝে নাতীর কথা খুব মনে পরে...একটু আদর করতে মন চায়,মাথায় হাত রেখে ঘুমাতে যেতে ইচ্ছা করে। করলে কি হবে...এমনি কষ্ট বুকে পাথর চাপা দিয়ে তিনি প্রতি রাতে ঘুমান...
............ ............... ............
- এটা মাহবুবের বাসা না ?
- হা , আপনি কে ?
- তুমি মাহবুব রে ডাকো ... ও বলবে আমি কে ?
- কিন্তু আব্বা তো বাসায় নাই...
- কই গেছে ? আর তুমি কি নিহান এর বউ নাকি ...
- হা নিহান আমার স্বামী ...
- ওহ বউমা ...মাহবুব আমাকে তোমাদের বিয়ের সময় দাওয়াত দিছিল ... কাজের জন্য আসতে পারি নাই ..কেমন আছ বউমা ।।
- জি ভাল আছি ...
- কই মাহবুব রে ডাকো ... মাহবুব , ওই মাহবুব ...
- জি আব্বা তো বাসায় নেই ...
- কেন কই গেছে ...
- জি , আব্বা তো এখানে থাকে না ...
- কই থাকে ?
- আব্বা যে কই থাকে জানি না... একদিন কাউকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেছে...অনেক খুজেছি পাইনি ...
- ওহ ... আসলে কি জানো বউমা...আপন না হলে কারো প্রতি মায়া থাকে না... এই যেমন দেখ নিহান যদি মাহবুব এর আপন ছেলে হতো তবে কি ছেড়ে যেতে পারতো বল, পারতো না...
- মানে ?
- নিহান তো মাহবুবের আপন ছেলে না... নিহান কে একদিন মাহবুব রাস্তায় কুড়িয়ে পেয়েছে ...আচ্ছা মা যাই... আমি একটু খুঁজে দেখি মাহবুব কে পাই কিনা...ভাল থেক ...
............ ............... ..................
- তোমার সাথে আমার কথা আছে ...
- আরে বাবা কথা তো শুনবো তবে তার আগে আমার কথা শুনো... আমরা আগামি বুধবার কক্সবাজার যাচ্ছি... অফিস থেকে ছুটি নিয়ে ফেলেছি... তুমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে ফেল তো ...
- আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না ...
- মানে !! আমার বউ টা আমার সাথে এত রাগ করে কেন ... আমি সরি বললাম তো ...
- আজ থেকে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই ... একটা জারজ এর সাথে আমার কোন সম্পর্ক নেই ...
কথাটা শুনেই নিহান ওর বউয়ের গালে একটা থাপ্পর মারে...থাপ্পর খেয়ে নিহান এর বউ দূরে ছিটকে যেয়ে পরে আর চিৎকার করে বলে -
- তুমি কি জানো বাবা তোমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে...তুমি একটা অবৈধ সন্তান...এত দিন আমি একটা জারজের সাথে আমি ঘর করেছি। ভাবতেও আমার ঘেন্না হচ্ছে।
- এসব কি বলছ তুমি ? এসব কে বলেছে এসব তোমাকে ...
- তোমার বাবার ঘনিষ্ট বন্ধু আমার কাছে বলে গেছে। আমি চলে যাচ্ছি ... তুমি আর কোনদিন আমার সাথে যোগাযোগের চেষ্টা করবে না ...
কথাটা বলেই নিহানের বউ ঘর থেকে বের হয়ে গেল...নিহান অবাক হয়ে চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল ...
............ ............... ..................
- কেমন আছিস আবা... তুই একেবারে শুকিয়ে গেছিস ...খাওয়াদাওয়া করিস না ঠিকমতো... কতদিন পর এলি ...
- এসব আদরের কথা আমি শুনতে আসিনি ... আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনেছেন এটা আগে বলেননি কেন ...
- কি বলছিস বাবা এসব তুই ...
- কি বলছি শুনতে পাচ্ছেন না...আপনি আমাকে বললে আমি নিজেই চলে যেতাম... আমার জীবন আপনি নষ্ট করে দিয়েছেন ... কে দিয়েছে আপনাকে আমার জীবন নষ্ট করার অধিকার ...
- কে বলেছে এসব কথা ... তুই আমার একমাত্র সন্তান ...
- মিথ্যা বলে ভাল সাজতে হবে না ... আপনার বন্ধু আমার বাসায় এসে সব বলে গেছে ...
- সব মিথ্যা , মিথ্যা ...তুই আমার সন্তান ... আর কে না কে বলে গেছে তুই তাই বিশ্বাস করেছিস ...
কথা বলতে বলতে মাহবুব সাহেব কান্নায় ভেঙ্গে পরলেন ...
- আমি বলেছি ...
কথাটা শুনেই নিহান আর মাহবুব সাহেব সামনের দিকে তাকালেন...দেখতে পেলেন রহমান সাহেব দাড়িয়ে আছেন ... নিহান বলে উঠে -
- কে আপনি ? আর কেন এসব বলেছেন ... আপনি জানেন আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে আপনার কথার জন্য ... আমার জীবন টা নষ্ট করে দেবার কি অধিকার আছে আপনার??
- আমি কেউ না আর আমার কোন অধিকার নেই ...যে বাবা ছোটবেলা থেকে তোমাকে আদর দিয়ে বড় করেছে, তোমার সব দুঃখ- কষ্ট নিজের করে নিয়েছে সেই বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে ফেলে রেখে গেছ, ৮ মাসে একবার দেখতেও আসো নি ... সেই বাবার নাম তোমার মাথার উপর থেকে সরিয়ে নিলে তোমার কি হয় সেটাই আমি দেখতে চেয়েছিলাম ...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now