বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আতর বিক্রেতার মেয়ের ঘটনা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান R.H (dangeor-virus) (০ পয়েন্ট)

X এক আতর ব্যবসায়ীর মেয়ের বিয়ে হলো চামড়া রংকারীর সাথে। চামড়ার দুর্গন্ধ অন্যদের জন্য এক অসহ্য যন্ত্রণা। এ জন্য প্রথম প্রথম নতুন বউয়ের খুব কষ্ট হলো। এরপর ধীরে ধীরে এ অবস্থা তার সয়ে গেলো। তখন তার কাছে তেমন দুর্গন্ধ লাগে না। একদিন লোকজনের সাথে তার কথা হচ্ছে। কথার এক পর্যায়ে সে বললো, আগে এ বাড়ীতে প্রচুর- দুর্গন্ধ ছিলো। কিন্তু এখন আর তা নেই। দুর্গন্ধ সব চলে গেছে। আসল কথা হলো, দুর্গন্ধ দূর হয়নি। বরং সে এই দুর্গন্ধে অভ্যস্ত হয়ে গিয়েছে। এটাকেই সে দুর্গন্ধ চলে গেছে বলে ধরে নিয়েছে । আমাদের অবস্থাও এমনই। আজ আমরা বিভিন্ন অযাচিত কাজে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়ি যে, তা করা যে অনুচিত, সেই অনুভূতিটুকুও নিঃশেষ হয়ে যায়। এর থেকে নিজেদেরকে সংশোধন করতে হবে। সামান্য অবাঞ্ছিত কাজকেও বড় অন্যায় মনে করে তা থেকে আমাদের বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। তখন ছোট- খাটো অন্যায়কেও বড় অপরাধ মনে হবে এবং তা থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। [সূত্র : আদ- দাওয়াতু ইলাল্লাহ, পৃষ্ঠা : ৩২


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৭ জন


এ জাতীয় গল্প

→ আতর বিক্রেতার মেয়ের ঘটনা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now