বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আত্নহত্যা

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Regan Das (০ পয়েন্ট)

X গল্পটি একটি ছাত্রাবাস এর ফাহিম নামের একটি ছেলেকে নিয়ে। ঈদের ছুটির পর ছাত্রাবাস এ তেমন কেউ এল না। কিন্তু ফাহিম হোষ্টেল এ চলে গেল। ওর রুমমেটরা কেউ আসে নি। দিনটা কোনোরকমে কাটলো। রাত ঘনিয়ে এলো। রাতটা ছিল অমাবস্যা রাত। তার কোনো ভয় ছিল না। সন্ধ্যারাতটি ভালোয় কাটলো। রাত নয়টা বাজতেই দরজায় কে যেন কড়া নারলো। সে স্বাভাবিকভাবেই দরজা খুললো। কিন্তু না, কেউ তো নেই। ভাবছে হয়তো শোনবার ভুল। যায় হোক রুমে ফিরে আসলো। কিছুক্ষণ পর আবার সেই শব্দ। এবার সে ভয় পেতে লাগলো। সে দরজা খুলে বাইরে যেতেই দেখে কেউ নেই। সে দৌড় দিয়ে দারোয়ান চাচার কাছে গেল। পুরো ঘটনা সে বলল। কিন্তু দারোয়ান চাচা তা হেসে উড়িয়ে দিলেন এবং বললেন এগুলো সব ছেলেটার মনের ভুল। দারোয়ান চাচা এখন হোষ্টেল এর মেইল গেইট বন্ধ করে বাসায় চলে যাবে। তিনি ফাহিমকে সাহস দিয়ে রুমে পাঠাই দিলেন। কিন্তু ফাহিম একা যেতে ভয় করছিল। কিন্তু কি আর করা, রুমে তো যেতেই হবে। রুমের দিকে যাওয়ার সময় সে শুনতে পেলো এক ভয়ংকর আত্মচিৎকার। কিন্তু কন্ঠ শুনে বুঝলো যেন তার পরিচিত বন্ধু। সে দৌড়ে গেল বাঁচাবার উদ্দেশ্য নিয়ে। রুমে গিয়ে দেখলো তার রুমমেটের লাশ ঝুলছে উপরে পাখার সাথে। কিন্তু এই ঝুলন্ত লাশাটিই ছিলো তার বন্ধু ফাহাদের। ঈদের কয়েকদিন আগে এই রুমটিতে আত্নহত্যা করেছিল ফাহাদ। ঝুলন্ত লাশটি ফাহিমকে বলে, তার মৃত শরীরের দাফন কাজ সুসম্পন্ন হয় নি বলে তার আত্মা শান্তি পাচ্ছে না। তা দেখে ফাহিম বেহুঁশ হয়ে যায়। পরদিন সকালে সে জাগন পেলে সবাইকে মৃত ছেলে ফাহাদের কথা বলে এবং পুনরায় তা সুসম্পন্নভাবে দাফন করা হয়। এর পর থেকে আর কোনো সমস্যা দেখা যায় নি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৯ জন


এ জাতীয় গল্প

→ পাখিদের আত্নহত্যা করার গ্রাম
→ আত্নহত্যা করেছিলো টম & জেরী
→ বিয়ে মানেই আত্নহত্যা ৫
→ বিয়ে মানেই আত্নহত্যা ৪
→ বিয়ে মানেই আত্নহত্যা ৩
→ বিয়ে মানেই আত্নহত্যা ২
→ বিয়ে মানেই আত্নহত্যা
→ আত্নহত্যা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now