বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আত্মহত্যা করেছেন যে বলিউড তারকারা!

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আবিরুল ইসলাম আবির(guest) (০ পয়েন্ট)

X চলচ্চিত্রের রুপালি পর্দায় যে তারকাদেরকে দেখতে পাওয়া যায়, তাদের জীবনটাও আমদেরই মতো। তারাও মানুষ। আর তাই, মানুষ হিসেবে জীবন থেকে স্বেচ্ছামৃত্যু নিয়েছেন এখন অব্দি জনপ্রিয় অনেক তারকা। এই তালিকায় আছেন সম্প্রতি সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে দিব্যা ভারতীও। যদিও তাদের আত্মহত্যা আসলেই আত্মহত্যা নাকি খুন তা নিয়ে বিতর্ক রয়েছে। চলুন, আজ এমন কিছুই বলি তারকাকে দেখে এন্বা যাক! ১। সুশান্ত সিং রাজপুত সম্প্রতি (১৪ই জুন, ২০২০) ‘কাই পো চে’খ্যাত এই তারকাকে ঝুলন্ত অবস্থায় নিজের বান্দ্রার বাড়িতে খুঁজে পাওয়া যায়। প্রাথমিকভাবে হতাশার কারণে আত্মহত্যা করেছেন সুশান্ত এমনটা মনে করা হলেও এখনো তদন্ত চলছে। হত্যা, নাকি আত্মহত্যা- এই উত্তরের দিকে তাকিয়ে আছেন ভক্তরা। ২। জিয়া খান ২০১৩ সালের ৩ জুন জুহুর বাসায় আত্মহত্যা করেন জিয়া খান। প্রেমিক সুরাজ পাঞ্চোলির কাছে ভালোবাসায় প্রত্যাখ্যাত হয়ে এই সিদ্ধান্ত নেন অভিনেত্রী। মৃত্যুর আছে ছয় পৃষ্ঠার সুইসাইড নোট লেখেন তিনি। ৩। সিল্ক স্মিতা ‘ডার্টি পিকচার’এর কথা নিশ্চয় মনে আছে? বিদ্যা বালান অভিনীত এই চলচ্চিত্রটি বানানো হয় দক্ষিনী অভিনেত্রী সিল্ক শমিতার জীবনকে কেন্দ্র করে। ১৯৯৬ সালের ২৩শে সেপ্টেম্বর নিজের বাড়িতে আত্মহত্যা করেন এই অভিনেত্রী। ৪। পারভিন ববি জনপ্রিয় এই অভিনেত্রী শারীরিক ও মানসিক নানাবিশ সমস্যায় ভুগছিলেন। আর্থিক সমস্যাও তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরেছিলও। ২০০৫ সালের ২০শে জানুয়ারি তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কবে মারা গিয়েছেন তিনি, সেটা বের করতে পারেনি পুলিশ। এছাড়া তিনি আত্মহত্যা করেছিলেন, নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছিলো ববির- তা এখনো অজানা রয়ে গেছে। ৫। প্রেক্ষা মেহতা ২০২০ সালের ২৬শে মে-তে মারা যান আরেক বলিউড অভিনেত্রী প্রেক্ষা মেহতা। সম্পর্ক এবং কাজ নিয়ে হতাশার কারণে আত্মহত্যা করেন তিনি। ক্রাইম পেট্রোলের জন্য জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। জীবন সুন্দর, জীবন উপভোগ করার মতো। তবুও মানুষ নানা সময়ে জীবনের কাছে পরাজয় মানে। ঠিক তেমনি কখনো মাদকের কারণে, কখনো ভালোবাসার হেরে গিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন প্রিয় এই তারকারা। তবে হ্যাঁ, পৃথিবী ছেড়ে গেলেও ভক্তদের হৃদয় জুড়ে সবসময় থাকবেন এই অভিনেতা-অভিনেত্রী। [ইন্টারনেট থেকে সংগৃহীত হয়েছে]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩১ জন


এ জাতীয় গল্প

→ আত্মহত্যা করেছেন যে বলিউড তারকারা!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now