বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আত্মহত্যা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X || আত্মহত্যা || ১. ধরুন আজ থেকে সুইসাইড নোট লেখা শুরু করলাম। তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠার একটা ডায়েরীতে। হিসেব করে দেখলাম দৈনিক সাত পৃষ্ঠা করে লিখলে মোট বায়ান্ন দিন লাগবে। ক্রমান্বয়ে প্রতিদিনকার দিনলিপি লেখা থাকবে এতে। এমনকি আগামী "শূন্য এক আঠারো" তারিখও বাদ পরবে না কারণ, এটা আমার জন্মদিন। ২. নোট লেখা শেষে সাবেক প্রেমিকাদের কাছে একটা করে কপি পাঠাবো। খোলা ডাকে। আমি তাদের ভুলে যাইনি তা মনে করিয়ে দিতে। এরপর মলাটে প্রচ্ছদের জন্য যাবো ক্যারোলিনের কাছে। শেষবারের মতন। খুব ইচ্ছে ছিলো বেচারি আমার শেষলেখায় মলাটে প্রচ্ছদ করবে। শত হোক শ্রেষ্ঠ প্রেমিকা আমার। প্রকাশনীর সমস্ত আনুষ্ঠানিকতা শেষে বাবা এর মোড়ক উন্মোচন করবেন। সবসময় বাবা আমার লেখাকে বটতলার বাজে উপন্যাস কিংবা চটি গল্পের সাথে তুলনা করে খেপাতেন আমায়। আমি হাসিমুখে বলতাম, -বাবা দেখো একদিন তুমিই আমার পাণ্ডুলিপির মোড়ক উন্মোচন করবে। ৩. আমি কখন, কীভাবে, কেন, কীজন্য এমন জঘন্য লেখায় হাত দিলাম তার বিস্তারিত বিবরণ দেয়া থাকবে। সম্পূর্ণ পাণ্ডুলিপি না পড়ে বোঝা মুশকিল হয়ে যাবে। অথবা আপনি দশবারো পৃষ্ঠা পড়ে আমায় কষে গালি দিবেন। সাইকো বা ফ্রিক বলবেন। শর্ত একটাই ধৈর্য ধরে আপনাকে পুরো পাণ্ডুলিপি পড়ে শেষ করতে হবে। তারপর আপনিই আবিষ্কার করবেন আমায় খেয়ালখুশি মতো। ৪. আরো একটা কাজ বাকি আছে। ঠিক করা আছে যেদিন বইটা বেরুবে সেদিনই রিভলভার নিয়ে সকল পাঠক ও গুণীজনের সামনে লেখক আত্মহত্যা করবে। একবার ভাবুন ব্যাপারটা, কি সাংঘাতিক।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

→ আত্মহত্যা শেষ পরিনতি
→ যদিও আত্মহত্যা সমাধান নয়
→ আত্মহত্যার কথা শুনলে একটা নাম মাথায় ঘুরে। জুনকো ফুরুতা। যদিও জুনকোর সাথে আত্মহত্যার কোন সম্পর্ক ছিল না।
→ আত্মহত্যা করেছেন যে বলিউড তারকারা!
→ আত্মহত্যা,,,
→ আত্মহত্যা কোনো সমাধান নয়
→ আত্মহত্যাকারী ব্যাক্তির আত্মকথা
→ আত্মহত্যা কেনো
→ ময়নাতদন্ত: আত্মহত্যা
→ ফেসবুকের প্রেম তারপর আত্মহত্যা
→ আত্মহত্যা শেষ অংশঃ
→ আত্মহত্যা ১ম অংশ
→ আত্মহত্যা
→ আত্মহত্যা ছাড়া পথ খুঁজে পায়নি।
→ আত্মহত্যা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now