বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আত্মা

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আল হাদী (০ পয়েন্ট)

X আমার রুমের জানালাটা ঠিক পাশের এক বিল্ডিং এর গা ঘেঁষে।। আগের সরকার যখন ছিল তখন এই বাড়ির ছাদে এনে অনেক লোককে পিটানো হয়েছে।।অনেকেই বলে এমনকি খুনও নাকি হয়েছে।। যাই হোক, আমার জানলায় প্রায় রাতেই কে যেনও ঠক ঠক করতো।। আনুমানিক রাত ৩ টার দিকে আওয়াজটা পাওয়া যেতো।।আমার প্রতিদিন ঘুম ভাঙত না, তবে ঘুম ভেঙ্গে গেলে আমি সাংঘাতিক ভয় পেতাম।। আমার কথা বিশ্বাস না হওয়ায় আমার বড় ভাই নিজেও প্রায় ২ মাস একসাথে আমার বিছানায় থাকতো।। সেই সময়ও আওয়াজটা হতো।। এবং আমরা দুজনেই আওয়াজটা পেতাম।।কোনোদিন খুলে দেখার সাহস হয় নি তখনো।। এবং সবচেয়ে আশ্চর্যকর ব্যাপার হল, আওয়াজটা ঠিক রাতে ৩টার পর পর হতো এবং ১৫ মিনিট পর থেমেযেতো।।অবস্থা বেগতিক দেখে আমার মা উনার ছোট ভাইকে খবর দেন।। অর্থাৎ আমার ছোট মামা।। এখানে বলে রাখা ভালো, আমরা কয়েক বার কে কে বলে চিৎকারকরেছি, কিন্তু কোনও সাড়া শব্দ পাইনি।।তাই পাছে কোনও ক্ষতি হয় এই ভয়ে আমরা জানালা খুলতাম না।। আর আমার বাবা প্রায় সময়েই বাড়িরবাইরে থাকতেন।।শুধু বাড়িতে আমি, মা, আর আমার ভাই।। একা বাড়িতে এমন রিস্ক নিয়ে রাতের বেলা জানালা খোলার সাহস কারো ছিল না।।সে যাই হোক, আমার ছোট মামা আসার পর উনাকে আমার সাথে থাকতে দেয়া হল।। সেদিন রাতে আমরা খাওয়া দাওয়া করে ৩টার দিকে ঘুমিয়ে পড়ি।।আমার কিছুতেই ঘুম আসছিলো না।। ছোট মামা নিজে খুবই সাহসী লোক।। উনাকে বলা হয়ে ছিলো জানালা নক করার ব্যাপারে।। কিন্তু উনি হেসে উড়িয়ে দেন।। যাই হোক, রাত ৩ টার দিকে কোনও এক কারণে আমার ঘুম ভেঙ্গে যায়।। অনুভব করি সাড়া গা ঘামে ভিজে গেছে।। মনে হয় কারেন্ট নেই।।আমি ধাক্কা দিয়ে মামাকে দেখার চেষ্টা করি।। কিন্তু মামা পাশে নেই।। আমার বুকটা ধক করে উঠে।। মোবাইলে আলো জ্বালিয়ে দেখি রাত তখন ৩ টা বেজে ১৫ মিনিট।। আমি খুব ভয়ে এবং সাবধানে আমার বিছানা থেকে নেমে যাই।। রুম থেকে বের হতেই দেখি মামা আমাদের খাবার রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে।।এই জানালা থেকে আমার রুমের পাশের ছাদটা পরিষ্কার দেখা যায়।। দেখলাম মামা গভীর মনোযোগে কি যেন দেখছেন।। আমি পা টিপে টিপে মামার পাশে এসে দাঁড়াই।। মামা আমাকে দেখে চমকে গেলেন।। আমি বুঝলাম না আমাকে দেখে মামা চমকালেন কেন।।মামা আমাকে ঠোটে আঙ্গুল দিয়ে কথা বলতে নিষেধ করলেন এবং বললেন উঁকি না দিতে।। কিন্তু ততক্ষণে আমি দেখে ফেলেছি যা দেখার।। সেই ছাদে একটা লাশ পরে আছে।। জবাই করা একটা লাশ।। মাথাটা ধর থেকে আলাদাকরা।। চাঁদের আলোর দেখা যাচ্ছে ছাদটা রক্তে ভিজে একাকার হয়ে গেছে।। কিন্তু এর চেয়েও ভৌতিক যেই ব্যাপারটা ছিল যে, আমার জানালার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।।লোকটা সাদা কাপড় পরিহিত।। হাতে একটা লাঠি দিয়ে আমার জানালায় আওয়াজ করছেন।। ঠকঠক ঠকঠক।। কিছুক্ষণ থেমে আবার ঠকঠক।। আমি লোকটার আগা থেকে মাথা পর্যন্ত দেখার চেষ্টা করলাম।। এই এলাকায় আমরা আছি আমার জন্মের পর থেকে।। এলাকার প্রায় সবাইকেই আমি চিনি।।যদি়ও উনার চেহারা দেখতে পাচ্ছিলাম না।। তবে এতো লম্বা এবং দীর্ঘকায় মানুষ আমাদের এলাকায় নেইতা আমি লিখে দিতে পারবো।।যে ব্যাপারটা আরও বেশি আমাদের ধাঁধায় গেলে দিলো, তা হল, ঠিক ১০ মিনিট পর সেই লোকটা হাওয়ায় মিলিয়ে গেলো।। এবং প্রায় সাথে সাথেই লাশটা।। মামা ঘোর লাগা গলায় আমাকে জিজ্ঞেস করলেন, “লাশটা এবং লোকটা কই গেলো ?? কিছু বুঝলাম না।।তুই কি যেতে দেখেছিস??” আমি মাথা নাড়লাম।। ঠিক ৩ দিন পর আমরা বাড়িটা ছেড়ে দেই।। ছেড়ে দিয়ে নতুন বাড়িতে উঠি।। এরপর খোঁজ নিয়ে জেনেছিলাম, ঐ বাড়ির ই ছাদে নাকি অনেক মানুষকেই এনে মেরে ফেলা হয়।। কাউকে জবাই করে, কাউকে ছুড়ি, চাপাতি দিয়ে কুপিয়ে।। অনেক লাশইনাকি ছাদের পাশেইফেলে রেখে দেয়া হয় দীর্ঘকাল।। এরপর মাটি চাপা দেয়া হয় কোনও জানাজা ছাড়া।। অনেকেরই ধারণা এগুলো সেই অভিশপ্ত আত্মা।। সেই বাড়ির নতুন ভাড়াটিয়ার একটা মেয়ে ২ মাস পর গলায় ফাস নিয়ে মারা যায়।। মেয়েটা আমার রুমেই থাকতো, অর্থাৎ ছাদের পাশেররুমটায়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ এক ক্ষুদার্ত আত্মা
→ অশুভ আত্মার আর্তনাদ
→ আত্মা-রহস্য
→ আত্মার ক্রেতা[পর্ব ৪ এবং শেষ]
→ আত্মার ক্রেতা [পর্ব ৩]
→ আত্মার ক্রেতা [পর্ব ২]
→ আত্মার ক্রেতা [পর্ব ১]
→ আত্মা রহস্য
→ ৩ ভাইয়ের আত্মা!
→ অশুভ আত্মার ডাক আর তার পরিণতি
→ অতৃপ্ত আত্মা
→ আত্মার সাহায্য
→ মৃত আত্মা (সব পর্ব একসাথে)
→ আত্মা
→ অতৃপ্ত আত্মা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now