বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আত্ম হত্যা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X হাতঘড়িটার দিকে তাকিয়ে বুক চিড়ে বের হলো একটা দীর্ঘশ্বাস। ছাদের কিনারে দাঁড়িয়ে ভাবছি আমার অতীত। আমি কে, কী ছিলাম এসব নাহ্‌। ভাবছি আমি কী করেছিলাম। ওর সাথে, নিজের পরিবারের সাথে। আমার কিছুই মনে ছিলো না। ডায়রীটা পড়ার পর মাথাটা ঘুরে যায় আমার। এটা আমি ছিলাম? আমার সৎ মা হলেও আমি তাদের ভালোবাসতাম বলেই জানি। আর আমিই কি না... এতোটা অমানুষ কী করে হতে পারলাম আমি? আমার শাস্তি প্রাপ্য! কঠিন শাস্তি... *** ছাদ এর কিনার থেকে লাফ দেয়া পর্যন্ত মেয়েটার স্বামী অপেক্ষা করলো। মেয়েটা নিচে পড়ে যাওয়ার সাথে সাথে ওর মনটা নেচে উঠলো আনন্দে। যাক! ১০০ একর জমির উপর জমিদারী বাড়িটার আইনত মালিক আজ থেকে সে। আর কী চাই? এখন শুধু নিজের শোকটা তুলে ধরতে হবে। সেটা কোনো ব্যাপারই না! ভাগ্য ভালো মেয়েটার স্মৃতিভ্রষ্ট রোগটা হয়েছিলো। এক্সিডেন্ট না মরলেও এতো সুন্দর সমস্যা মেয়েটাকে উপহার দিতে পেরে নিজেকে ভাগ্যবান লাগছে আজ তার। ডায়রীতে নিজের পরিবার মারার মিথ্যে বর্ণনা পড়ে মেয়েটা নিজেকে শেষ করলো। এখন ডায়রীটা সরাতে হবে। পুলিশের হাতে পড়লে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাবে। সাধারণ এক্সিডেন্টকে খুনের কাহিনী বানানো কম কৃতিত্বের নয়। যা মেয়েটার স্বামী পেরেছে। ডায়রীটা হাতে নিয়ে একবার পুরোটা উল্টালো। এক কাপ কফি নিয়ে ডায়রীটা পুরোটা পড়বে আবার সে। নিজের লেখা গল্প পড়ে শেষবারের মতো পৈশাচিক আনন্দ ভোগ করবে। কফির মগটা হাতে নিয়ে একটানে পুরোটা শেষ করলো সে। বউটা পাশের বাসা আর ওদের বাসার মাঝামাঝি পড়ে আছে। থাকুক... সবাই জানে সে বাসায় নেই। নাটক শুরু হবে রাতের পর। ডায়রী পড়া শেষের দিকে। হঠাৎ একটা লাইন পড়ে হাতের কফির মগটা পড়ে গেলো তার। বুক জ্বলছে। একটু একটু করে বাড়ছে। ধপাস করে ফ্লোরে পড়ে গেলো মেয়েটার লোভী স্বামী। একটূ দূরেই পড়ে আছে ডায়রীটা। মাঝ পৃষ্ঠা খোলা তার। তাতে গোটা অক্ষরে লেখা আছে... "কফি আর চিনি দুটোই তোমার জন্য। এসো প্রিয়, আমি ওপারে অপেক্ষায় আছি।" সর্বশেষঃ নিউজ হেডলাইন... "ঘাতক স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা।" -------সমাপ্ত--------


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ আত্মহত্যা শেষ পরিনতি
→ যদিও আত্মহত্যা সমাধান নয়
→ আত্মহত্যার কথা শুনলে একটা নাম মাথায় ঘুরে। জুনকো ফুরুতা। যদিও জুনকোর সাথে আত্মহত্যার কোন সম্পর্ক ছিল না।
→ আত্মহত্যা করেছেন যে বলিউড তারকারা!
→ আত্মহত্যা,,,
→ আত্মহত্যা কোনো সমাধান নয়
→ আত্মহত্যাকারী ব্যাক্তির আত্মকথা
→ আত্মহত্যা কেনো
→ ময়নাতদন্ত: আত্মহত্যা
→ ফেসবুকের প্রেম তারপর আত্মহত্যা
→ আত্মহত্যা শেষ অংশঃ
→ আত্মহত্যা ১ম অংশ
→ আত্ম হত্যা
→ আত্মহত্যা
→ আত্মহত্যা ছাড়া পথ খুঁজে পায়নি।

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now