বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পব ১******রাত ২টা বাজে। ৩ঘন্টা আগে বাসা থেকে বের হয়েছি। ৪৫ মিনিট রিকসা করে এসে একটানা হেটে যাচ্ছি। রাস্তা যেনো ফুরাচ্ছেই না। ভাবছেন কেনো হাঁটছি। বলতেও খুব কষ্ট লাগছে। রাত ১০টায় খবরটা শুনে ৫মিনিট মেঝের মধ্যে ঝিম মেরে বসে ছিলাম। বলেই ফেলি। রাতে অফিস থেকে বাসায় ফিরে বক্স একটা চিঠি পেলাম। আহসান লিখেছে। আহসান , আসলাম ভাইয়ের ছোট ভাই। অতি আগ্রহের সাথে চিঠিটা খুলে পড়তে লাগলাম।***শফিক ভাই, আসলাম ভাই ঢাকা মেডিকেলে ভতি আছেন। মৃত্যুর আশংকা আছে। ভাই আপনাকে দেখতে চাইছেন। তাড়াতাড়ি চলে আসেন। জানি না কি হবে। *** পড়ে বুঝতে পারছিলাম না কি করবো। এই সেই আসলাম ভাই, যিনি ছিলেন আমাদের কমান্ডর।ওনার মতো বীর, যার কাছে ২,৪টা মিলিটারি মাছির মতো ছিলো, সেই আসলাম ভাই ছেড়ে যাচ্ছেন। কতবার যুদ্ধ করেছি তারসাথে, কত স্মৃতি। আমাকে খুব স্নেহ করতেন তিনি। একবার এক অপারেশনে আমার হাতে গুলি লাগলো। আমার ঠিক পাশেই ছিলেন আসলাম ভাই। আমি তখন কাতরাচ্ছিলাম। আমাকে দেখে হঠাৎ কি যেনো হয়ে গেলো তার। হঠাৎ ই জ্বলে উঠলেন। তার একেকটা গুলিতে মিলিটারিদের নিথর দেহগুলো মাটিতে পড়ে গেলো। খুব দ্রুত গুলি বের করা হলো আমার হাত থেকে। আর একটু দেরি হলেই হয়তো মরে যেতাম। ***চলবে***
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now