বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার পড়ার টেবিলটা জানালার কাছে,আর আমাদের বাসায় মিস্ত্রিকাজ করছে।আমি আমার
টেবিলে বসে নোট করছিলাম এমন সময় খুব সুন্দর গন্ধ আমি পাই!খুব সুন্দর গন্ধটি!!
আতর আতর!গন্ধটা হালকা।ভাবলাম মিস্ত্রিদের মধ্যে কেউ আতর মেখে এসে। কিন্তু আমি
যখন জানালার কাছে আসলাম তখন আর গন্ধটা পেলাম না।একটু অবাক হলাম।যদি
কোনো মিস্ত্রি আতর মেখে আসত তাহলে তো গন্ধটা পেতাম!
তখন আর বেশি মাথা ঘামালাম না!
আবার,বসে বই পড়ছি তখন আবার সেই গন্ধ!খুব অদ্ভুত গন্ধটি!! যেখানে আছি শুধু
সেখানেই আছে, দূরে গেলেও পাচ্ছি না আবার কাছে আসলেও পাচ্ছি না!কি আশ্বর্য!!
আমি বেশ কয়েকদিন ধরেই গন্ধটা পাচ্ছিলাম কিন্তু গায়ে লাগায়নি।
তারপর আপু পড়ছিলো আমি পাশের সোফায় বসে ছিলা। তখন আপু বলল
:-রিসু, আমি কেমন জানি একটা গন্ধ পাচ্ছি!
:-গন্ধটা সুন্দর না?
:-হু, খুব সুন্দর!
:-আতর আতর, তাই না??
:-হু। কোথা থেকে আসছে??
:-জানি না আমি পাই!!
...................................................................................................................
তারপর সন্ধ্যা বেলায় আমি আবার আপুকে বলি
:-আপু গন্ধটা আবার পাচ্ছি!!
:-জিনের গন্ধ!!
:-কী জিন??
:-হু, জিন থাকলে এরিকম গন্ধ পাওয়া যায়!
:-মাথা পাগল হয়ছে?
:-আরে হ্যাঁ! সত্যি!! জিন থাকলে এরিকম আতরের মতো সুগন্ধ পাওয়া যায়!
:- জিন!!তাহলে জিন এখন আমার সাথে থাকে।(আমি ভাবছিলাম আপু আমার সাথে মজা করছে!)
কিন্তু পরেরদিন দুপুরে আমি বিছানায় বসে আর্ট করছি তখন আবার সেই গন্ধ পাই!তখন আপু আমার পাশে ছিলো!
:-আপু গন্ধটা আবার পাছি!!
:-আরে বললাম না জিন এর গন্ধ!
:-কি মজা আমার সাথে জিন আছে!
তখন আমি আমার খাতাটা শুঙ্গে দেখলাম আমার খাতাটা থেকে গন্ধ আসছে!!
:-আপু,আমার খাতাটা থেকে গন্ধ আসছে!
:-কই দেখি!!
:-দেখ..………
:-হুম।সত্যি তো খাতা থেকেই গন্ধ আসছে! তোর খাতায় মনে হয় আতর পরছিলো!
:- না তো!! না আপু খাতা থেকে গন্ধটা আসছে না!
:- কি জানি বাবা!!
তারপর সন্ধ্যার সময় আমি যখন সেই আর্টটা রং করছিলাম তখন আমি গন্ধটা আবার
পাই !এবার আমি আমার আর্ট খাতাটা শুঙ্গে দেখি,সেখানে সেই গন্ধ!কিন্তু সেখানে সেই
গন্ধ আসবে কোথা থেকে??কি যেনো ভেবে আমি আমার কলম টা নাকের কাছে নিয়ে যাই!
দেখি কলম থেকে গন্ধটা আসছে!!আমি pinpoint কলম দিয়ে তো আগে থেকেই
লিখি!কিন্তু কই আগে তো এরকম গন্ধ পাই নি‼ পরে আপুকে বললাম ,আপু বলল---
⁚–হ্যাঁ, গন্ধটা কলম থেকে আসছে‼
⁚–সেইজন বলি গন্ধটা কোথা থেকে আসছে‼হা....হা......হা..
আর তুমি বলতেছিলা জিন আসছে‼
⁚-হা...হা...হা... এই কলমটা মনে হয় নতুন‼
⁚-হুম‼
( ঘটনাটি মজার হলেও এটা কিন্তু সত্যি ঘটনা ‼)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now