বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আসেন একটু পেছনের দিকে যাই

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আসেন একটু পেছনের দিকে যাই।খুব বেশি পেছনে নয় কিন্তু! ""অষ্টম শ্রেণীর পূর্ণিমাকে যখন ধর্ষণ করা হচ্ছিল,এত মানুষ দেখে পূর্নিমার মা ধর্ষকদের কি বলেছিলো জানেন? বলেছিলো "বাবারা, আমার মেয়েটা ছোট। তোমরা একজন একজন করে এসো, ও মরে যাবে""! . ""মূত্যুর পূর্ব মূহুর্তে সিলেটের শিশু রাজন কি বলেছিল মনে আছে? বলেছিল "আমাকে একফোঁটা পানি দিন।তাকে ঘাতকরা বলল " পানির বদলে শরীরের ঘাঁম খা"! . ""রাজনৈতিক আগুনে দগ্ধ হওয়া শায়লার কথা মনে আছে? পথচারী গার্মেন্টস কর্মী শায়লার আকুতি কি ছিল জানেন? "আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, যেভাবেই হোক আমাকে বাঁচান। আমার দুধের সন্তানটার কি হবে?"" . ""পহেলা বৈশাখে টিএসসিতে লাঞ্চিত হওয়া বোনটির অজ্ঞান হওয়ার পূর্ব পর্যন্ত আকুতি কি ছিল জানেন? "আমার দম আটকে গেল। আমার সন্তান কে আমার বুকে ফিরিয়ে দাও। আমি আর কখনো আসবোনা। তোমাদের পায়ে ধরি আমাকে ছেড়ে দাও!"" . ""কাশ্মীর থেকে মেডিকেলে পড়তে আসা বোনটির কথা মনে আছে? বুকভরা হাহাকার নিয়ে বলেছিল "ওরা আমাকে দু'দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষন করেছিল।হাতে ধরেছি, পায়ে ধরেছি কিন্তু আমাকে তারা ছাড়েনি। বারবার আমি জ্ঞান হারেয়েছি!"" . আফসোস সবার আকুতিগুলো আমরা শুনতে পারলেও তনুর কোন আকুতিই আমরা শুনতে পেলাম না।বোনটা হয়তো মৃত্যুকালে বলেছিল "তোমরাইতো আমার ভাই,এই বোনটাকে ছেড়ে দাও এবার।আমার বাবা-মা বসে আছেন আমার জন্য।ভাই আমাকে মেরো না, আমার পরিবারটা নয়তো না খেয়ে মারা যাবে!" বোন তোর কথা আমরা শুনতে পাইনি কিন্তু অনুভবে থাকবি তুই আমরন!তোর উপর যখন অবিচার চলছে তোর বোনগুলো তোর ভাইগুলো গুটিয়ে বসে নেই! নেমেছে আজ রাজপথে। . বোন তুই,আমি, আমরা এমন একটা দেশে জন্মেছি যে দেশে এতগুলো আকুতিরও কোন সুষ্ঠ বিচার হয়নি।শুধু একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হতো হয়তো তোর উপর এমন অত্যাচারের সাহস কেউ পেত না! . যারা তনুকে নিয়ে বলছেন "বাঁচলে মাল,মরলে বোন" এটা আপনার ভুল ধারনা! কারন মেয়েদের যারা মাল বলে তাদের কোন বোন হতে পারেনা! . যারা তনুর এত অবিচারেও রোমান্টিক গল্প কিংবা স্ট্যাটাসে টাইমলাইন ভরালেও একবারের জন্য চাননি তনুর হত্যাকারীদের বিচার হোক,আপনাদের জন্য অগ্রিম করুনা।কারন আজ,কাল নয়তো পরশু ঠিকই এমন ধর্ষনের স্বীকার হবে আপনার বোন।তখন আপনি একাই প্রতিবাদ করবেন, পাশে কাউকে পাবেন না! . প্রশ্ন আসে এমনতো অনেক ঘটনাই ঘটে।মেয়েটাতো নাট্যকর্মী।এত লাফালাফির কি আছে? ভাই ধরেন তনু শুধুই একজন বাংলাদেশের নাগরিক।তাই বলে ক্যান্টনম্যান্ট এরিয়ায় শুধু ধর্ষনই নয়,নৃশংস হত্যা করা হয়েছে? মেনে নিলাম এটাও আউট অব পয়েন্ট।ওকে ধরেন আগে দশটা ধর্ষন হয়েছে।এগার নাম্বারটা কি আপনার প্রতিহত করা উচিত নয়? কে জানে বার নম্বর জন হতে পারে আপনার বোনটিও! . আমরা অন্তত তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।যাতে আর শুনতে না হয় ধর্ষকদের প্রতি কোন মায়ের আকুতি "বাবারা,তোমরা একজন করে আসো,আমার মেয়েটা ছোট মারা যাবে"! [] লিখাঃ Mostofa Kamal Riad []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ আসেন একটু পেছনের দিকে যাই

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now