বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি তখন আমার বাবা মায়ের সাথে একই বিল্ডিঙে কিন্তু আলাদা ফ্ল্যাট এ ভাড়া থাকি...
আমার তখন একটাই মেয়ে। তার বয়স মাত্র ৪ বছর.. মানে ২০০৮ এর দিকের ঘটনা...
আমার হাসবেন্ড বিজনেস করায় প্রায়ই তাকে দেশের বাইরে যাওয়া আশা করতে হয়...
তো সেই রাত এ আমি আমার মা কে বললাম..তুমি আজ আমার সাথে ঘুমাও...একা একা মেয়েকে নিয়ে থাকি...রাতে ঘুম না আসলে বিরক্ত লাগে...
ও আমার একটা বদ স্বভাব ছিল রাত জেগে মুভি দেখা আর বই পড়া...
আমি তখন অনার্স এ পড়ি..
তো আমি টিভি দেখতেছি...রাত প্রায় ১:৩০ হবে..আমি বসার রুমে টিভি দেখি আর আমার বেড রুমে আমার মা আর আমার মেয়ে ঘুমায়...
হঠাৎ দেখলাম.. আমার মেয়ে রুম থেকে বের হয়ে টয়লেট এ চলে গেল...
আমি কিছু না ভেবে ওর পিছে গেলাম কারন ছোট মানুষ একা আগে কখনো টয়লেটে যায় নি।
কিন্তু টয়লেটে গিয়ে দেখি কেউ নাই... ভাবলাম হয়তো আমারই দেখার ভুল... আমি পুনরায় টিভি দেখতে লাগলাম..
হঠাৎ দেখি আমার মা গোসলখানা থেকে গোছল করে আসলেন আর আমার পাশে সোফায় বসলেন...
আমার মা হাই ব্লাড প্রেসারের রোগী..সে রাত এ গোসল করেন প্রায়ই...
আমি বললাম এত রাতে গোসল করছো মাথা মুছো। ঠাণ্ডা লাগলে বুঝবে..
সে কোন উত্তর দিল নাহ...আমি টিভিতে মনোযোগ দিলাম...
মাও দেখতেছে..আমি জিজ্ঞেস করলাম ''নুডলস বানিয়েছি.. খাবা?''
সে কোন উত্তর দেয় নাহ... আমি সোফা থেকে নেমে শুয়ে পড়লাম কার্পেট এর উপর...
হঠাৎ মায়ের দিকে তাকালাম.. মা কে জানি কেমন চেঞ্জ দেখাচ্ছে...
আমি বললাম ''সমস্যা কি ? এমন করে বসে আছো কেন ? কী হইসে?''
হঠাৎ কিছু বুঝার আগেই মা আমার হটাত ঝুকে বুকের উপর বসে আমার গলা চেপে ধরলেন...
আমি আতঙ্কে তার হাত ধরলাম.... কিন্তু তার এত শক্ত যে ছাড়াতে পারছিলাম নাহ...
আমি বুঝলাম এটা আমার মা নাহ.. কারণ মায়ের এত শক্তি নেই যে আমার সাথে পারবে..
আমি ছোট থেকেই জিন ভূত আর আত্মা প্রেতাত্মা নিয়ে কম বেশি রিসার্চ করতাম... এখনো করি... আমি বুঝলাম এটা অন্য কিছু। আমি দরুদ পড়তে লাগলাম... এভাবে প্রায় ১০-১৫ মিনিট তার সাথে লড়লাম... ভূত আমার দরুদ আর সুরা ফাতিহা পড়ে শেষ করতেই দেখলাম আমার মা হঠাৎ একটা বানর আকৃতির পাখা ওয়ালে কিছু একটা হয়ে জানালা দিয়ে উড়ে বের হয়ে পাশের বিদ্যুতের তারে বসল.. আমি কোনোমতে নিঃশ্বাস নিয়ে মা বলে চিৎকার দিলাম..আমার মা ঘুম থেকে দৌড়ে উঠে এসে আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে...
আমি সব বললাম..
মা আগে থেকেই জানেন যে আমার ছোট থেকেই এসব প্রব্লেম আছে...আর আমি জন্ম তুলা রাশি.. তার উপর এসব নিয়ে অনেক মাথা ঘামাই...
তাই তিনি বললেন আর কখনো একা থাকিস নাহ...
পরে এক হুজুর কে ডেকেছিলেন...
তিনি পানি পড়ে দিয়েছিলেন আর বলছিলেন..এটা একটা শয়তান আত্মা ছিল...
আর আমি যেন একা না থাকি...
কিন্তু আমি তো সবসময়ই একা থাকি.. আর এসবের মুখোমুখি হতে হতে এখন আর ভয় লাগে নাহ...
আপনারা ভালো লাগলে সম্মান দিয়েন.. কিন্তু কোন বিরূপ কমেন্ট আশা করি নাহ.. কারণ ঘটনাটা একদম আমার নিজেরই...আর এটা ফেক বা বানোয়াট নাহ.. আপনাদের ভালো লাগলে আমি আমার আরো ঘটনা শেয়ার করব...
জানিয়েছেনঃ Rima Shakib Ahmed
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now