বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আপু

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X তোর মনে আছে কিনা জানিনা, বেশ কয়েকবছর আগে সম্ভবত থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মেয়ে শ্লীলতাহানীর শিকার হয়। রাতের ১২ টা বাজে অর্থাৎ মধ্যরাতে তখন হাজার হাজার যুবক যুবতী যৌবনের আবেগে গা ডলাডলি করে মিলিত হয়েছিল নতুন বছরকে বরণ করে নিতে। সেই নারী পুরুষের অবাধ মিলনমেলার আধুনিকতার বলি হয় সেই মেয়েটি। তার জীবনের সবচে মূল্যবান সম্পদে একটা পশুর ঘন কেশযুক্ত কালো হাতের স্পর্শ লাগে। আমি শতভাগ নিশ্চিত, কয়েক মুহূর্তের সেই দুঃস্বপ্নটি আজো ঘুমাতে দেয়না মেয়েটিকে। আপু দ্যাখ! সময় বয়ে যায়, মুছে যায় স্মৃতি। সেই দিনের ঘটনা সারা দেশে আলোড়ন তুলেছিল। সোচ্চার হয়েছিল সবাই। কিন্তু ঐ যে, সময় বয়ে গেছে? আমরাও ভুলে গেছি সে দিনের ঘটনা। ভুলে গেছে আমাদের হাজার হাজার লাখ লাখ বোন, যারা আগামী ৩১ তারিখ আবার মিলিত হবে সেই আদিম মিলনমেলায়। ছেলে মেয়ের সীমান্তের কাঁটাতার সেদিন উঠে যাবে। গায়ে গা লাগিয়ে, জড়াজড়ি করে, নেচে গেয়ে আবার নারী পুরুষ একে অন্যতে বিলীন হবে। তারপর ফিরে আসবে সেই কেশযুক্ত কালো হাত। খোঁজে বেড়াবে আমাদেরই কারো বোনের সবচে মূল্যবান সম্পদ। অতঃপর ঘুমাতে দেবেনা তাকে আমৃত্যু। আপু! তুই আমার কল্পনার বোন। আমার কোন বোন নেই। থাকলে আমি সত্যি তাকে হাত জোড় করে বলতাম, আপু! তুই এইসব থেকে শত হাত দূরে থাকিস। আমি পুরুষ। আমি জানি আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছেন। কিন্তু তুই জানিস না। বিশ্বাস কর! একটুও জানিস না! পুরুষ যখন হাতের কাছে তার সবচে কামনীয় বিষয় পেয়ে যায়, তখন সে হায়েনার চাইতেও হিংস্র হয়ে ওঠে। তুই বলবি সব পুরুষই তো এমন না। হ্যাঁ আপু। সব পুরুষ এমন না। যারা এমন পশু না, তারা কখনই এমন কোথায় যাবেনা, যেখানে নারী পুরুষের কোন ব্যবধান থাকেনা। তারা এমন কোথাও থাকবেনা, যেখানে কোন মেয়ের সাথে তাদের ছোঁয়া লেগে যায়। তারা এমন কোথাও যাবেনা, যেখানে মেয়েরা বেপর্দা হয়ে তাদের গায়ের পাশে নেচে নেচে নিজেকে “এভেইলেভেল” প্রমাণ করে। তুই তাদের একটাকেও এসব জায়গায় পাবিনা আপু! একটাকেও না! তারা আল্লাহকে ভয় করবে। তারা আল্লাহকে সিজদা করবে, নিজের কামনাকে না। যারা মনের দিক থেকে পশু, যাদের কামনা পাশবিক, তাদের তুই এইসব যায়গায় লাখে লাখে পাবি। তারা তোকে হাত দিয়ে না পারলেও চোখ দিয়ে খুবলে খুবলে খাবে। বিশ্বাস কর আপু! তোর সাথে তারা সাধু ব্যক্তি হয়ে কথা বলবে ঠিক! কিন্তু তোর আড়ালে তারা তোকে নিয়ে কি ভাবছে যদি শুনতে পেতি, তুই মরে যেতি বোন। তুই মরে যেতি। আপু! তুই প্লিজ এইসব থেকে শতহাত দূরে থাকিস ! আপু! তুই আল্লাহকে ভয় করিস।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৯ জন


এ জাতীয় গল্প

→ বড়_আপু_যখন_বউ
→ বড় আপুর বান্ধবি ৫ (শেষ পর্ব)
→ বড় আপুর বান্ধবি ৪
→ বড় আপুর বান্ধবি ৩
→ বড় আপুর বান্ধবি ২
→ বড় আপুর বান্ধবি ১
→ সিনিয়র আপু
→ চৈতি আপু পার্ট ১
→ আপুনির গল্প: রানীর নাম চুরি!
→ ♦বড় আপু♦
→ জিজেতে আমার প্রিয় কয়েক ভাইয়া,আপু ও বন্ধুরা:)
→ আপুর বান্ধবী ১
→ #তারছিঁড়ে_বড়আপু !!!
→ বড় আপুর সাথে প্রেমের গল্প ৪র্থ পর্ব
→ বড় আপুর সাথে প্রেমের গল্প part 3

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now