বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আঙ্গুল-০৪

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X (ঈ) পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের মিটিং চলছে।দেশে মন্ত্রী-এমপি মরলেও সামলানো যায়, সাংবাদিক মরলে সামলানো যায় না। আশার কথা, কিনারা করে ফেলেছেন প্রায়, বলে দাবী ইকবাল সারোয়ারের। ‘যে ছুরিটা পাওয়া গেছে, তাতে হাতের ছাপ পাওয়া গেছে নুসরাত ফারিহার। অন্যদিকে ফারিহা খুনের কথা অস্বীকার করলেও তা লাই ডিটেক্টর মেশিনে* ধরা পড়ছে না। কেউ কেউ পারে নিজের নার্ভ, হার্টবিট স্বাভাবিক রেখে মিথ্যা বলেও লাই ডিটেক্টরকে ফাকি দিতে,তবে সেটা খুব রেয়ার। ফারিহার ক্ষেত্রে এমন কিছু ঘটেনি বলেই আমার ধারণা, উনি সত্যিই বলছেন। আবার খুন গুলোও উনিই করেছেন। দুটো বিপরীতধর্মী কথা আমার মুখ থেকে শুনে আমাকে পাগল ভেবে বসবেন না। আসলেই কি সম্ভব না?’ কিছুটা সময় নিয়ে সামনে বসে থাকা কপাল খুচকানো মুখগুলোর হতভম্ব ভাব উপভোগ করেন।তারপর ফের শুরু করেন,‘সম্ভব, যদি একজন খুন করে, আর অন্যজন অস্বীকার করে গ্রেফতার হয়ে। কিন্তু এখানে খুনও করেছে নুসরাত ফারিহা,অস্বীকার করছেও একইজন।’স্মিত হাসি হাসেন অধৈর্য হয়ে উশখুশ করতে থাকা অন্যান্য অফিসারদের মুখের দিকে তাকিয়ে। হঠাৎ প্রশ্ন ছুড়ে দেন সবার দিকে,‘আচ্ছা, একজনের ভেতর কি দুজনের বাস সম্ভব না?’ নিজেই উত্তর করেন আবার,‘সম্ভব, মাল্টিপল পার্সোনালিটি ডিজ অর্ডার* একটা মানসিক রোগ, যা মানুষের ভেতর একাধিক সত্ত্বাকে জাগ্রত করে। আমরা অনেকসময় ঘুমের মাঝে হাঁটতে,কথা বলতে দেখি অনেককে।ফারিহার করা খুন গুলোও এভাবেই ঘটেছে। রাতে করা খুনের বিন্দুবিসর্গও ওর মনে থাকে না সকালে। এখন মোটিভে আসি,মাহাবুব সাহেব খুন হয়েছিলেন সাংবাদিকদের অন্তর্দ্বন্দ্বের কারণে, ফারিহার ধারণা, আমরাও প্রথমে এমনই ভেবেছিলাম। ফলে ফারিহা নিজে আইনের উপর আস্থা রাখলেও তার অবচেতন মন ছক কষতে থাকে গভীর এক ষড়যন্ত্রের, যার ফলাফল, এই খুনগুলো। বিচারের পূর্বে তার মানসিক চিকিত্সাও প্রয়োজন।’শেষ করে আর একটি কথাও না বলে বেরিয়ে যান ইকবাল সারোয়ার।তার চেহারায় প্রচন্ড অস্থিরতা,মানসিক চাপের ছাপ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ আঙ্গুল-০৪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now