বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আদনান ঘরে এসে কাঁদতে থাকে। তার বাবা- মা তা প্রত্যক্ষ করে। কি আর করা যায়? তারাও ভেবে পাই না। এর কিছু দিন পরের কথা,আদনানকে আর খুঁজে পাওয়া যায় না। তবে আদনান হারিয়ে যায় নি। সে কোথায় আছে তার ঘটনা আগে বলি।
সচারাচর অন্যান্য দিন গুলির মতো আদনান বের হয়েছিল খেলার জন্য। মাঠে গিয়ে দেখে তার সমবয়সী সব ছেলেমেয়েরাই খেলাধুলা করছে। সে গিয়ে তাদের খেলায় যোগ দিতে চায়। ভাগ্যটা মনে হয় প্রশন্ন নয়! তাই তাকে খেলতে নিল না। ধাক্কা মেরে ফেলে দিল। বলে-
-এই প্রতিবন্ধী রে কেউ নিস না।
- প্লিজ, আমারে একটু খেলতে নাও। আমি কিন্তু ভাল খেলি।
- আয়নাতে নিজের মুখ দেখেছিস কখনো? প্রতিবন্ধী কোথাকার?
- আমাকে এমনভাবে বলছো কেন?
- ওর চেহারা দেখলে আমাদের ঘেন্না লাগে।
- প্লিজ, আমারে নাও, আমি শুধু একটু খেলতে চাই।
দ্বিতীয় বারের মতো ওরা আবার ধাক্কা মেরে ফেলে দিল আদনানকে। পায়ে প্রচন্ড চোট পায় আদনান। পা টা কেটে যায়। প্রচুর রক্তপাত হয়। ওরা ভয় পেয়ে সবাই চলে যায়। আদনান বসে বসে কাঁদছিল। এমন সময় দুটো পথশিশু আদনানকে বলে-
- কি রে কান্দস কেন?
- পা কেটে গেছে?
-আরে তাই তো! খাঁড়া! আমি দূবলা ঘাইস আনি। চিবাইয়া লাগাইয়া দিলে, অক্ত বন্ধ হইব।
- তোমরা কি খেলো?
- তাস খেলি।
- তাস কোথায়? দেখছি না তো?
- ওওও, তাস নাই, তয় কাগজ দিয়া খেলি।
- আমাকে তোমাদের সাথে খেলতে নিবে?
- কি কও, তুমি খেলবা? আহ মুগো লগে।
- তোমরা খুব ভালো। ওরা আমাকে খেলতে নেয় নি। আমাকে মেরেছে। আর বলে- আমি নাকি প্রতিবন্ধী।
পথশিশু দুটি ক্রমে আদনানের বন্ধু হয়ে ওঠে। আদনান ওদের সাথেই চলে যায়। এদিকে আদনান নিখোঁজ সংবাদে ভারাক্রান্ত করে তুলে তার বাবা- মাকে। তবে আদনান হারিয়ে যায় নি। পেয়েছে এক ভিন্ন নতুন ঠিকানা আর বাস্তবতার এক নতুন খেলার মাঠ।
চলবে......
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now