বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমরা মধ্যবিত্তরা

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমরা মধ্যবিত্তরা - নিজের প্রেমিকার সাথে রাগ করে মোবাইলটা আছাড় মারতে পারিনা।কারণ ঐ মোবাইলটা আমার কাছে অনেক দামী। এটা আমাকে কিনে দিতে গিয়ে আমার আব্বু হয়তো তার পছন্দের জিনিসটি কিনতে পারে নি। - বন্ধুদের সাথে আড্ডা দেবার সময় এক প্যাকেট ব্যন্সন বের করে দিয়ে বলতে পারিনা 'এই নে ইচ্ছা মতো টান'। কারণ ঐ টাকাটা আমার আম্মুর কষ্ট করে জমানো টাকা যেটা আমার হাত-খরচের জন্যে দেয়। - চাইলেই খেতে গিয়ে কোনো হোটেলে কোনো মেয়ের সামনে পার্ট নেওয়ার জন্যে বলতে পারি না 'মামা ঐটা তোমার বকশিশ!!''কারণ ঐটাকাটা আমার বোনের উপবৃত্তির টাকা! তখন মনে মনে বলি ''বেতনটা পাই!!তখন সব করবো।'' কিন্তু নিজে ২০০০ টাকা বেতন পাওয়ার সাথে সাথেই সব বিলাসিতা উবে যায়। আম্মুর হাতে দিয়ে বলতে হয় ''এটা রাখো বাজার খরচে লাগতে পারে। কিংবা আপুর হল থেকে ক্লাসে হেঁটে যেতে হয়। ওকে কিছু টাকা রিকশাভাড়ার জন্যে দিও। এই আমরা মধ্যবিত্ত!!আমার মনে হয় পৃথিবীতে দুইটা Class থাকা উচিৎ। ''High class'' এবং ''low class'' আর বাদবাকি মাঝখানে বসবাসকারীদের কোনো ক্লাস নেই!!আমরা হলাম 'Classless class'!! লিখা :ইবলিশ শয়তান


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৪ জন


এ জাতীয় গল্প

→ আমরা মধ্যবিত্তরা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now