বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমরা আমরাই তো!!!

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ইলোরা রশিদ(guest) (০ পয়েন্ট)

X একদিন টিফিন টাইমে আমরা ৪/৫ জন ফ্রেন্ড মিলে ক্লাসে বসেই টিফিন করছিলাম। এমনিতে এসময় কেউ ক্লাসে টিফিন করে না। সবাই ক্যান্টিনের শেডে বসেই গল্প করি বা টিফিন করি। ঐদিন ভিড় বেশি থাকায় ক্লাসেই বসলাম। কিছুক্ষন কেটে গেল। হঠাৎ কয়েকজন ছেলে দৌড়ে আসল(আমাদেরই ফ্রেন্ড)। বলল,"ক্লাসে টিফিন করার কারনে সিস্টার ৫ টাকা করে জরি মানা চেয়েছে। আমাদের নামগুলা সিস্টার লিখে দিতে বলছে। "প্রধান শিক্ষককে আমরা সিস্টার ডাকি। আমরা তো অবাক। সবাই ভয়ে ভয়ে টাকা দিয়ে দিলাম। একটু রাগও হলাম ওদের ওপর। ওরা যদি জানতই তবে আমাদের এসে আগে জানাল না কেন? তো যাই হোক,সবাই সেদিন বাসায় চলে গেলাম। ওদের সাথে আর ঐদিন কথাই বলিনি। পরদিন সবাই স্কুলে আসলাম। ভাবলাম যা হয় হবে। গিয়ে দেখি ওরা আমাদের দেখে মিটি মিটি হাসছে। আমরা দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলাম। ওরা ডাক দিল,"এ্যাই শোন,সিস্টার তোদের মাফ করে দিয়েছে। "এটা বলেই সবাই হাসিতে ফেটে পড়ছিল। আস্তে আস্তে সব বুঝতে পেরে হাসব না রাগ করব বুঝতে পারছিলাম না। এটা যে ফান ছিল আগে কেন বুঝিনি। ভাবলাম,বন্ধু মানেই মজা মাস্তি সারাবেলা। সবাই বলে উঠল,"আমরা আমরাই তো"।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ আমরা আমরাই তো!!!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now