বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি তোমাকে ছাড়া বাচবো না

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Bad Boy (০ পয়েন্ট)

X আমি তোমাকে ছাড়া বাচঁবো না, এমন শিরোনামের গল্প গুলো আমি কখনো মিস করি না! অনেক আগ্রহ নিয়ে পড়ি ; এই ধরনের গল্পের শুরুতে অনেক রোমাঞ্চ থাকলে ও গল্পের শেষে বিষাদময় হয়ে উঠে! .-. আমি তোমাকে ছাড়া বাচঁবো না! পৃথিবীতে মিথ্যা বাক্য গুলোর মধ্যে সব চেয়ে বেশি ব্যবহৃত একটি বাক্য!তুমি চলে গেলে মরে যাবো সত্যি বলছি বাচঁবো না, এমনটি বলা চাট্টিখানি কথা না! এই ধরনের জঘন্য কথা সবাই বলতে পারে না!এমন কথা বলতে হলে হৃদয়ে প্রেম থাকা চাই ; ভালবাসা থাকা চাই। .-. আমি ও বলেছিলাম কোন এক মায়াবতী কে কিন্তু আজ ও আমি বেঁচে আছি! ভাল ভাবেই বেঁচে আছি। .-. কি সাংঘাতিক! .-. মরে যাবো বলে ও বেঁচে আছি! .-. এটা আহামরি কোন ঘটনা না! আমার মত এমন হাজার ও মানুষ বেঁচে আছে যারা বলেছিল - আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ও থাকতে পারবো না,মরে যাবো, নিঃস্ব হয়ে যাবো! তারা ও বেঁচে আছে! .-. আচ্ছা,মরে গেলে কি প্রমাণিত হয় যে আপনি তাকে ভালবাসতেন, খুব বেশি ভালবাসতেন...? পৃথিবীতে থাকা অবস্থায় যে মানুষটি আপনার ভালবাসা বুঝেনি মরে গেলে যে বুঝবে এমন কোন কথা নয়! .-. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী মারজিয়া জান্নাত সুমি ২৭-৯-২০১০ সুমন নামের ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এলো সুমির জীবনে এর পর এক একটি দিন গেছে সুমনের জন্য সুমির ভালবাসা আরো গাঢ় হয়েছে আর কেউ না জানলে ও সুমির ডায়েরীর পাতা গুলো এর সাক্ষী! তারপর সুমির সেই ভালবাসার পথ চলার দিন গুলো কেমন ছিল সেটা ডায়েরীর অন্য পাতা গুলো সাক্ষী...কিন্তু একদিন ডায়েরীতে শেষ লেখাটি লিখে ফেললো সুমি ; সুমি লিখে ছিল সব ফুরিয়ে আসছে সুমন কে ছাড়া তার জীবন অন্ধকার! তারপর ৯-৮-২০১১ সুমন অধ্যায় শেষ করে গলায় ওড়না পেঁচিয়ে জীবনের অধ্যায় ও শেষ করলো সুমি! (তালাশ) .-. সুমি চলে গেছে কিন্তু সুমন ঠিকই আরাম আয়েশ এ বেঁচে আছে! একদিন হয়তো সুমির ভালবাসা স্পর্শ করবে সুমন কে! সুমি নামের বোকা মেয়েটি কত না ভালবাসতো সুমন কে...কিন্তু এই বুঝার কি কোন মূল্য আছে? সময় যে ফুরিয়ে গেছে! - সময় এর ভালবাসা সময়ে বাসতে হয় অসময়ের ভালবাসার যে কোন মূল্যই থাকে না। .-. যে মানুষটার কাছে কানা কড়ি দাম নেই, তার জন্য মরতে যাচ্ছেন এটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই নয়। চলে গেলে তার কিছুই হবে না বরং আপনি নিজের সাথে প্রতারণা করলেন, প্রতারণা করলেন আপনার পরিবারের সাথে! একটা পঁচা মানুষ এর জন্য হাজার মানুষ কে কাঁদাতে পারেন না! এটা অন্যায়... .-. ভীষণ অন্যায়! .-. সত্যিকারের ভালবাসা কখনো মানুষ কে মরতে শিখায় না বরং বাঁচতে শিখায়,কি ভাবে এগিয়ে যেতে হয় তা শিখায়। সত্যিকার অর্থে যদি কাউকে ভালবেসে থাকেন তাহলে কখনো আপনি মৃত্যু কামনা করতে পারেন না! আপনার পৃথিবী শুধু একজন কে ঘিরে নয়! আপনার পৃথিবীতে আরো অনেকের বিচরণ আছে। তার কাছে হয়ত আপনি মূল্যহীন হতে পারেন কিন্তু কারো কারো কাছে আপনি হীরার চেয়ে দামি! .-. মহা মূল্যবান! .-. পৃথিবী ছেড়ে চলে গেলেন মানে আপনি হেরে গেলেন! আত্বসমর্পণ করলেন,নিজেই নিজের পরাজয় বরণ করলেন। চলে যাওয়া একদম মানায় না। এমন খারাপ কাজ করতে পারেন না! এটা নির্বোধ এর মত কাজ! পৃথিবীতে বেঁচে থেকে ওই চালাক মানুষটা কে বুঝিয়ে দিতে হবে যে তোমার জন্য ছিল আমার গোল্ডেন অফার যে অফারে ছিল আনলিমিটেড ভালবাসা,মায়া, মমতা ছিল হাজার বছর পাড়ি দেওয়ার মত একজন বিশ্বস্ত সঙ্গী।কিন্তু তুমি সেই মানুষটা কে অবহেলায় দূরে ঠেলে দিলে! .-. ভালো থাকুক ভালোবাসা, খুলে যাক পৃথিবীর প্রতিটি হৃদয় এর দরজা!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৮ জন


এ জাতীয় গল্প

→ আমি তোমাকে ছাড়া বাচবো না

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now