বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এই গল্পটি সত্যিকার জীবন থেকে নেয়া...এই গল্পের সব চরিত্র বাস্তব...
.
.
জানো সুর্বণা ২ মাস আগেও আমি ভাবতাম তুমি আমার কাছে ফিরে আসবে...কিন্তু যখন শুনলাম তুমি মা হতে চলেছ.. তখন মনে হল আমি ভুল ছিলাম...
১ বছর আগে যখন তুমি তোমার বড় ভাইয়ের ঠিক করা বিয়েতে রাজি হয়ে ঢাকা যাচ্ছিলে আর আমি বাসস্টেন্ডে গিয়ে তোমার হাত ধরলাম... তারপর..
সুর্বণা : আপনি কে? আমার হাত ছাড়ুন..
আমি : সুর্বণা আমি সোহাগ.. তোমার সোহাগ...
সুর্বণা : আমি আপনাকে চিনিনা...
আমি অনবরত বলছিলাম আমি সোহাগ.. তোমার সোহাগ...তুমি শুনলে না বাসে উঠে পরলে আর তোমার ভাইয়ের চোখের ইশারায় আশেপাশের লোকজন আমার দিকে এগিয়ে আসছিল... ততক্ষনে তোমার বাস ছেড়ে গেছে...তারপর কি হয়েছিল তুমি কি জানো??? আমিও জানি না... আমার চোখ খুলেছিল হাসপাতালে...
.
.
তোমার দেয়া আঘাত আর আমার মনের আয়না যেখানে তোমার ছবি প্রতিফলিত হত এদের মাঝে একটা বিশাল দেয়াল গড়ে উঠেছিল...
আমার বন্ধুরা সবাই বলেছিল তোমাকে ভুলে যেতে...কিন্তু আমি তাদের কথা রাখতে পারিনি ভুলতে পারিনি তোমায় কারণ তোমার দেয়া আঘাত সেই বিশাল দেয়ালের কারণে আমার কাছে পৌছাতে পারেনি.... আমি ভেবেছিলাম যে তুমি হয়ত তোমার ভাইয়ের সামনে অভিনয় করছ...একদিন ঠিক ফিরে আসবে...
.
.
.
তোমার মনে আছে সেই কথা গল্প করতে করতে হঠাৎ আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে কি করতে হবে বল.. কি করলে তোমার ভাই আমাকে মেনে নিবে??? তুমি বলেছিলে তোমার ভাই পুলিশ অফিসার আমাকে আর্মি অফিসার হতে হবে তাহলেই তোমাকে পাবো.... তোমার দেয়া কথা আমি মনে রাখলেও তুমি ভুলে গেছো...
আজ আর্মি অফিসার হয়েছি কই তোমায় তো পেলাম না তো...তাহলে কি তুমি মিথ্যা বলেছিলে আমায়???
.
.
.
যখন শুনলাম তুমি মা হবে..
যেই বিশাল দেয়াল আমাকে বাঁচিয়ে রেখেছিল সে নিজেই মনের আয়নার উপর ভেঙে পরল....
.
.
.
যখন তুমি আমার কাছে ছিলে তখন আমি সবসময় ভাবতাম আমার ভালবাসায় হয়ত ত্রুটি আছে আমি পুরোপুরি তোমায় ভালোবাসি না তুমিই আমাকে বেশি ভালোবাসো...
কিন্তু আজ যখন তুমি আমার পাশে নেই তখন আমি বুঝতে পেরেছি ভালো তো আমিই বেসেছি কিন্তু তোমাকে না হারানোর বিশ্বাসে অন্ধ হয়ে গিয়ে ছিলাম...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now