বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি শুধু চেয়েছি তোমায়

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান অনভুতিহীন লেখক (০ পয়েন্ট)

X আমি শুধু চেয়েছি তোমায় " |~ . . . রাহুল দরজার সামনে দাড়িয়ে কলিং বেল বাজিয়েই চলছে । তবুও সাদিয়া দরজা খুলছে না । আসলে সাদিয়া রাহুলের উপর অনেক রাগ করে আছে । কারন আজকে তাদের প্রথম বিবাহ বার্ষিকী । তাই সাদিয়া রাহুলকে তাড়াতাড়ি আসতে বলছিল । কারন দুজনে একসাথে একটু সময় কাটাবে । কিন্তু আজও রাহুল বরাবরের মত লেইট করে এসেছে । তাই সাদিয়া রাহুলের উপর রাগ করে আছে । মেয়েটা অনেক অভিমানী । আবার নিজের থেকেও রাহুলকে বেশি ভালবাসে । তাদের বিয়েটাও ভালবেসে । তারা দুজনেই দুজনকে ভালবাসত। তারপর তাদের বিয়ে হয় । . মেয়েটা অনেক রাগ করে আছে । অতঃপর দরজা খুলল। তবে রাহুলের সাথে কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেল । রুমের দরজা আটকে হয়তো কাঁন্না করছে । এখন রাহুলকেই সাদিয়ার রাগ ভাঙ্গাতে হবে । অবশ্য সাদিয়া প্রায়ই এরকম অভিমান করে । আর সেই অভিমান ভাঙ্গানোর জন্য রাহুলকে আইসক্রিম আনতে হয় । কারন সাদিয়াই বিয়ের দিন রাতে বলছিল যে..... সে যদি রাগ করে তাহলে নাকি তার বাবা তার জন্য আইসক্রিম আনত । আর সেই সময় তার সব রাগ শেষ হয়ে যেত । তারপর থেকেই রাহুল এই ফর্মূলাটা ব্যাবহার করছে । এখন কি আর করার ...! মহারানীর রাগ ভাঙ্গানোর জন্য তাকে আইসক্রিম আনতে ছুটতে হবে..... তারপর রাহুল আইসক্রিম নিয়ে রুমের সামনে দাড়িয়ে...... ------সাদিয়া দরজাটা একটু খুলবে ...! (রাহুল) ----না । (সাদিয়া) ----একটু খোলো না ....! (রাহুল) ------বললাম তো পারব না । (সাদিয়া) ------প্লিজ একটু খোলো । (রাহুল) ---তারপর চোখ মুছতে মুছতে সাদিয়া দরজা খুললো । ------আমার মহারানী কি অনেক কান্না করেছে ...! (রাহুল) -----??????(সাদিয়া) -----আমি সত্যিই স্যরি। এই দেখ আমি কান ধরছি । তারপর আইসক্রিম গুলো সাদিয়ার হাতে দিল রাহুল । সাদিয়া কাঁন্না করতে করতে রাহুলকে জড়িয়ে ধরে । তারপর বলতে থাকে..... -----তুমি এরকম কেন ...! আজকে তোমার জন্য কতক্ষন বসে ছিলাম । একটু সময় কাটাবো বলে....কিন্তু তুমি......(কথাগুলো বলছে আর কান্না করছে সাদিয়া) ----আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ তুমি আর কান্না কোরো না। (রাহুল) -----তারপর কান্না থামিয়ে,,,, আমি এখন ছাদে যাব। সেখানে তুমি আমার পাশে বসবে,, আর আমি তোমার কাধে মাথা রেখে চাঁদ দেখব । (সাদিয়া) ----মহারানী যখন বায়না ধরেছে তখন তো যেতেই হবে,,, মহারানী বলে কথা.....!(রাহুল) তারপর দুজনেই ছাদে গিয়ে বসল । আর সাদিয়া সারারাত রাহুলের কাধে মাথা রেখে কাটিয়ে দিল...... . তারপরের দিন....... অফিস থেকে এসে রাহুল পুরাই অবাক । কারন তার বাবা- মা আসছে । কিন্তু সে কিছুই জানে না । তারপর তার মা বলল... ----এই যে রাহুল এদিকে আয় ওখানে দাড়িয়ে কেন । -----কাছে এসে....কেমন আছ মা? ------ভাল । তুই নাকি বৌমার কোনো খেয়ালই রাখ না। ----কে বলছে মা। ও বলছে....! -----না আমিই বললাম....এখন থেকে সবসময় বৌমার খেয়াল রাখবি । কারন এই সময়ে ওর দেখাশুনা করা অনেক জরুরী । তারপর মায়ের কথা কিছু না বুঝে রাহুল রুমে চলে গেল । রাতে রাহুল সাদিয়াকে জিজ্ঞেস করল.... ------আচ্ছা সাদিয়া মা আসবে এটা তো তুমি আমাকে আগে বলোনি । -----তোমাকে সারপ্রাইজ দিলাম,,,। (সাদিয়া) ----আর মা একথাগুলো বলল কেন আমি তো সঠিক বুঝতে পারলাম না। ------সেটা তোমার শুনা লাগবে না। কালকে বলব....এখন ঘুমাও....!(কথাগুলো বলছে আর মিটমিট করে হাসছে সাদিয়া) তার হাসি দেখে রাহুলের আর বুঝতে বাকি রইল না । সে খুশিতে সাদিয়াকে জড়িয়ে ধরল..... কিছুদিন পরে রাহুলের বাবা-মা চলে গেছে। তাই রাহুলের উপর এখন অনেক দায়িত্ব। তাই সে অফিসে বেশি থাকে না। তাই সকাল সকাল চলে আসে..... আর সাদিয়ার সেবা করে.... এই যেমন , সাদিয়াকে শুইয়ে দেয়া, সাদিয়াকে খাইয়ে দেওয়া, সাদিয়াকে সব কিছু এগিয়ে দেওয়া এরকম আরও ছোট ছোট কাজ করতো। আর সাদিয়া শুধু রাহুলের দিকে তাকিয়ে থাকত আর বলতো..... তুমি আমাকে অনেক ভালবাস তাই না...! আর রাহুল সেটা শুনে উত্তরে বলত,,,,তোমাকে ভালবাসি কি না সেটা বলতে পারব না...! তবে এটা বলতে পারি,,, তুমি ছাড়া আমি একটা মুহূর্তও থাকতে পারব না। আর এটা যদি ভালবাসা হয় তবে আমি নিজের থেকেও তোমাকে বেশি ভালবাসি । কথাগুলো শুনে সাদিয়া শুধু চোখের অশ্রু ঝরাতো। তবে সেটা কোনো দুঃখের অশ্রু না,,,সেটা হল সুখের অশ্রু । ভালবাসার অশ্রু...... এভাবেই তাদের দিনগুলো অতিবাহিত হতে থাকে । ওদিকে সাদিয়ার গর্বে রাহুল সাদিয়ার আলোর প্রদীপ বড় হতে থাকে । এরমধ্যে রাহুলের বাবা-মা'ও চলে আসে । . কিছুদিন পর..... রাহুল অফিসে বসে আছে । এমন সময় রাহুলের ফোনে একটা কল আসে । কলটা ছিল রাহুলের মা'র । তারপর... -----হ্যাঁলো মা বল । (রাহুল) -----রাহুল তুই সদর হসপিটালে চলে আয়। আমরা বৌমাকে এখানে নিয়ে এসেছি । বৌমা অসুস্থ । তুই তাড়াতাড়ি চলে আয়। (রাহুলের মা) ----আচ্ছা মা,,, আমি এখনি আসছি । তারপর রাহুল চিন্তিত হয়ে হসপিটালের দিকে চলে গেল । রাস্তায় অনেক জ্যাম থাকায় রাহুল তার মা'র কাছে ফোন করল.... -----হ্যাঁলো মা । (রাহুল) ---- হ্যাঁ রাহুল বল । (রাহুলের মা) -----সাদিয়ার অবস্থা কি? মা । (রাহুল) ------বৌমাকে ও টি তে নিয়ে গেছে । তুই তাড়াতাড়ি আয় বাবা.... (রাহুলের মা) -----আমি এখনি আসছি মা। (রাহুল) তারপর ১.৩০ ঘন্টা পরে রাহুল হসপিটালে পৌছায় । গিয়ে দেখে তার মা দাড়িয়ে আছে। তারপর তার মা'কে সাদিয়ার কথা জিজ্ঞেস করল । কিন্তু কেউ কিছু বলছে না । এটা দেখে রাহুল আরও চিন্তিত হয়ে পরে । এরপর ডাক্তারকে দেখে রাহুল দৌড়ে ছুটে যায় । গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করল.... -----স্যার,,, সাদিয়া কোথায় ? ও কি সু্স্থ। (রাহুল) ----??????(ডাক্তার কিছু বলছে না।) ------কিছু বলছেন না কেন ? কিছু তো একটা বলুন । (রাহুল কাঁন্না করছে আর বলছে) ------আমি দুঃখিত । আমরা বাচ্চাকে বাঁচাতে গিয়ে তার মা'কে বাঁচাতে পারিনি । কারন তার প্রচুর রক্তপাত হয়েছে।আই অ্যাম সো সরি...(ডাক্তার) . কথাটা শুনে রাহুল কাঁন্না করতে করতে নিচে পড়ে যায় । তারপর ও রাহুলের কাঁন্না থামছে না । সে অজোড়ে কান্না করেই যাচ্ছে । মনে হয় কোনো নদীর বাধ এমন ভাবে ছুটে গেছে যা কখনো থামবার নয়...... . . তারপর...... হসপিটালের বেডে রাহুলের বাচ্চা শুয়ে আছে । রাহুলের একটা মেয়ে হয়েছে । ঠিক সাদিয়ার মত। তার নাম রেখেছে নাফিয়া । তাকে কোলে নিয়ে রাহুল আবারও চোখের অশ্রু ছেড়ে দিয়েছে । . . আজকে ৩ বছর হয়ে গেছে নাফিয়ার বয়স । তবুও মায়ের অভাব বুঝতে দেয় নি রাহুল । তাকে সবসময় আগলে রেখেছে । সবমিলিয়ে ভাল কাটছে মেয়েকে নিয়ে রাহুলের দিনগুলো । তবুও এখনও প্রতি রাতে রাহুল চোখের অশ্রু জড়ায় সাদিয়ার জন্য। মনে হয় সাদিয়ার অভাব কখনোই পূরন হবে না রাহুলের........... . {পরিশিষ্ট : এরকম আমরা অনেককেই দেখতে পাই যারা তাদের ভালবাসার মানুষটিকে হারিয়ে ফেলে । আসলে এই হারিয়ে ফেলা ভালবাসা যে কতটা দুঃখের তা এই গল্পটা পড়লে একটু হলেও বুঝতে পারবেন । আশা করি গল্পটা আপনাদের ভাল লাগবে ----ধন্যবাদ } . ( উৎসর্গ : মা হারা সকল শিশুদের । প্রার্থনা করি তাদের জীবন যেন সর্বদা আনন্দময় থাকে) . { বিঃ দ্রঃ : এই গল্পটা পুরোই কাল্পনিক । তবে এটা বাস্তবে অনেক দেখা যায় ! যাইহোক,, আপনাদের ভাল লাগলে এতেই আমার সার্থকতা । আর ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন }


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৩৫ জন


এ জাতীয় গল্প

→ আমি শুধু চেয়েছি তোমায়

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now