বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি (পর্ব৪)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Ifat Eva (০ পয়েন্ট)

X সকালের মিষ্টি রোদ আমার চোখে লাগছে।ঘুম ভেঙে গেল আমার।আমি জানালা দিয়ে বাইরে তাকালাম।খুব সুন্দর প্রকৃতি আজকে।আমি বাইরে বের হলাম।কিছুক্ষন ঘুরে এলাম।বান্ধবীর বাড়িতে গেলাম।ভেতরে ঢুকতেই মারিয়া মানে বান্ধুবি আমাকে তার ঘরে নিয়ে গেল।মারিয়া এমন একটা নাম যে নাম noun এবং verb এর কাজ করে। "এই ইসরাত কি উদ্দেশ্য এলি?" "এমনি এলাম।তোকে দেখতে এলাম।" "ওহ আচ্ছা।আগে এসেছিস পুতুল খেলার জন্য।" পুতুল খেলা!!ও হ্যা আগে তো পুতুল খেলার জন্য আমি মারিয়াদের বাড়িতে আসতাম।মারিয়াও আমাদের বাড়িতে যেত। "হ্যা আসতাম পুতুল খেলার জন্য।কত সুন্দর সেই দিনগুলো।" "হ্যারে সেই দিন আর ফিরে পাওয়া যাবে না।" "হুমম।এখন আমি আসি।" "আরে এখনি চলে যাবি?" "হ্যা।" আমি বাড়িতে এলাম। আজ সারাদিন কাটলো আনন্দে।এই রাত্রিকালে একলা একলা বাড়িতে।কেউ নেই বাড়িতে।এ সময় আবার বাড়িতে কে এলো?আমি গেট খুলে দেখলাম আমার মামাতো ভাই রিহান। "এ সময় তুমি?" "হ্যা আসতে পারি?" "হ্যা ভাইয়া কেন আসতে পারবে না?এসো।" রিহান ভেতরে এলো।পুরা বাড়ি ফাঁকা। "কিরে পুরা বাড়ি ফাঁকা কেন?" "ওহ সবাই বড় আন্টির বাড়িতে গেসে।" "আর তুই?" "আর আমি একা।তুমি বসো।" "এই ইসরাত।" "হুমম ভাইয়া।" "এক কাপ চা দে তো।" "ঠিক আছে ভাইয়া।আমি এখনি আনছি।" আমি রিহানের জন্য চা নিয়ে এলাম। "নাও চা।" "তুই রান্না করতে পারিস?" "না পারি না।" "তাহলে আজকে রাতে কি খাবি?" আমি চায়ে চুমুক দিয়ে বললাম,"রান্না করেছি তো।" "এইমাত্র বললি রান্না করতে পারিস না।আবার কেমনে করলি?" "যেভাবে করে সেইভাবে।" "তাহলে আজকে আমি খেয়ে যাবো।" "ঠিক আছে ভাইয়া।" আমরা অনেক গল্প করলাম।খাওয়ার সময় হলো।রিহানকে খেতে দিলাম।রিহান খাবার মুখে দিয়েই চুপ হয়ে আছে।আমি বললাম"কি হলো?ভালো হয়নি?" "হ্যা হয়েছে।খুব ভালো।" "আমি কিন্তু খারাপ রান্না করি না।" "তাতো বুঝতেই পারছি।" আমাদের খাওয়া শেষ হলেই রিহান চলে যায়।এমই ছাদে গেলাম।অনেক সুন্দর চাদ উঠেছে।জোস্না রাত চারদিকের পরিবেশ অনেক সুন্দর।আমি গান শুরু করলাম।কেউ সাথে থাকলে ভালো হতো।কিন্তু কেউ নেই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now