বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি (পর্ব ১)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Ifat Eva (০ পয়েন্ট)

X মানুষের হৃদয় কত রকমই না হয় ।এ হৃদয় আবেগ ভালোবাসা মায়া মমতা দিয়ে পূর্ণ থাকে।আবার কারো কারো হৃদয় বাজে মনোভাব নিয়েও হয়।কিন্তু ভালোবাসা আবেগ অনুরভুতি সবার ভেতরই থাকে।এ হৃদয় কেমন যেন।মানুষের হৃদয় কোথায় থাকে ভাবতে থাকি।পৃথিবীতে কোনো কোনো মানুষ অন্য মানুষকে কেন ধোকা দেয় কেন তারা অযথা মিথ্যা বলে?তারা মিথ্যা বলে ধোকা দিয়ে অন্যজনকে কষ্ট দেয়।তাদের এসব করার উদ্দেশ্যেতাই বা কি?তারা কি ভালো হতে পারে না?কেন বুঝতে চায় না তারা?তারা এত নিষ্ঠুর কেন?তাদের কি ভালো হতে মন চায় না? " কি ভাবছো তুমি?" "না আন্টি এমনি।" "চা খাবে?" "আপনি বানিয়ে দিলে খাবো।" "ঠিক আছে।" কিছুক্ষণ পর আন্টি চা বানিয়ে আনলো।আমি চা খেয়ে বেরিয়ে পড়লাম।রাস্তায় দেখলাম কয়েকটা ছেলে বাজে গল্প করছে।তারা স্বাভাবিকভাবেই বাজে গল্প করে।আমি এখন যাচ্ছি আমার বড় আন্টির বাসায়।বড় আন্টি আমাকে ডেকেছেন।কেন ডেকেছেন জানি না।তবে কোনো না কোনো কারণেই ডেকেছেন।গেট খোলা।আমি ভেতরে গেলাম।আমাকে দেখে বড় আন্টি বলে উঠলো, "তুমি এসেছো?তোমার জন্যই অপেক্ষা করছি।" "হা আন্টি।কেন ডেকেছেন?" "রুমাকে আজকে দেখতে আসবে।" "ও তাই নাকি?সে তো ভালো কথা।" "তো রুমা আপু কোথায়?" "ওই তার ঘরে দেখো।" রুমা আন্টির বড় মেয়ে।রুমার রুমে যেয়ে দেখলাম রুমা গল্পের বই পড়ছে।সে আমাকে দেখেই বই রেখে দাঁড়িয়ে গেলো। "আপু তোমাকে বলে দেখতে আসবে?" "হুমম।" "তার মানে সামনে একটা বিয়ে খাবো।" "যাহ কিযে বলিস তুই!!" "আপু তারা কখন আসবে?" "আম্মু তো বলল একটু পরেই আসবে।" "ও আচ্ছা।" একটু পরে রুমাকে দেখতে এলো।দুই ঘন্টা পর আমি বাসায় ফিরে এলাম।আমি আবার বেরিয়ে পড়লাম।একটা সুন্দর জায়গায় বসে থাকব এই ভেবে বেরিয়ে পড়লাম।আজকে সারাদিন যাইহোক ভালোই কাটছে।খারাপ না।আজকে দিনটাও ভালো।হয়তো রাতও ভালো হবে।রাতে আমার এমনিতেও ভালো লাগে।ও হ্যা আজকে তো পূর্ণিমা রাত।আজকে ছাদে বসে থাকবো।খুব মজা হবে।পূর্ণিমা রাতে খোলা জায়গা থাকতে ভালো লাগে।অনেক সুন্দর দেখায় সবকিছু।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৮ জন


এ জাতীয় গল্প

→ আমি তোমার
→ আমি ফিরলেই বৃষ্টি নামবে
→ আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, লেখক: ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান
→ আমি তাহার কে
→ আমি মুসলিম
→ আমিহীন দুনিয়া
→ ঈশ্বরকে আমি 'তুমি' বলেই ডাকি
→ আমি শুধু তোমাকে চাই
→ আমার আমি
→ এই আমি
→ আমি আাবার ফিরে যেতে চাই
→ আমি একজন বোহেমিয়ান(ভবুঘুরে)
→ ভালো ছেলে আর আমি গল্প#সুখ# গ্রাম বাংলা জীবন
→ তোমাকে ছাড়া আমি ভালো নেই
→ জিজেতে একটি বছর ও আমি....

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now