বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার ইচ্ছে করে না সবার মতো আড্ডা দিতে, দুষ্টুমি করতে, একটু ঘুরে বেড়াতে।বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা এই হলো আমার গন্ডি।অনেকে হয়ত বিকেলে একটু ঘুরাঘুরি করে, কিন্তু আমার বিকালটা ছাদে দাড়িয়ে বা জানালার কাছে বসে কেটে যায়। স্কুলে গিয়ে যেদিন যার সাথে বসি তার সাথেই একটু কথা বলি। হঠাৎ একদিন স্কুলে গিয়ে এতো দুষ্টুমি করি যে আমার ক্লাসমেটরা পরবর্তী ৬ থেকে ৭ দিন শুধু এই কথাই বলবে। কিন্তু সেই একদিন দুষ্টুমি করার পর আবার সুদীর্ঘ সময় কারো সাথে কথাই বলিনা।আমার ক্লাসমেটরা আমার সাথে কথা বলতে চায়, দুষ্টুমি করতে চায়, তাদের বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু আমি যেন কীরকম!! পরীক্ষার সময় অনেকে অনেকের কাছ থেকে দেখে বা হেল্প নিয়ে লিখে।কিন্তু আমি পরীক্ষা শুরু হলে যে মাথা নত করে লিখা শুরু করি, একেবারে পরীক্ষা শেষ করে তবেই মাথা উঠাই।কারো কাছ থেকে কখনো হেল্প নিই না, আর কাউকে হেল্প করিও না।আমার কোনো চাওয়া পাওয়া নেই।সারাদিন শুয়ে বসেই দিন কাটাই।আম্মু আমাকে কখনো পড়তে বলে না।আমার কোনো কাজেই কেউ বাধা দেয় না।কোনো কিছুর প্রতিই আমার কোনো আগ্রহ নেই।এই যে এখন জিজেতে আসলাম, হঠাৎ মনে হলো তাই এসেছি।আবার হয়ত অনেকদিন আসব না।আমি স্বাধীন ও সুখময়ী।.........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now