বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কথাটি ২০০২ সালের দিকের।
তখন ক্লাস থ্রি তে পড়ি আমি।
গ্রাম্য ঘরের ছেলে হওয়াই বাবার স্কুলেই
ভর্তি হতে হয় আমাকে।
প্রাইমারি লেভেলে কখনো দ্বিতীয়
হইনি।
স্যারের ছেলে হওয়াই স্কুলে বেশ
খাতির ছিল আমার।
এসব মিলিয়ে বিন্দাস চলছিল আমার
দিনকাল।
ক্লাসের প্রথম সারির বেঞ্চিতে আমিই
আগে বসতাম রোল ১ হওয়ার সুবাদে।
একদিন হতাৎ করে গিয়ে দেখি আমার
জাইগাই বসেছে একটা মেয়ে।
মেজাজটা গেল খারাপ হয়ে আমার।
মেয়েটির সামনে গিয়ে বললাম যে ছিট
টা আমার,
ছিট টা ছেড়ে দাও।
__তোমার নাম লেখাতো নেই দেখছি,
__নাম না থাকলেও ছিট টা আমার,
সরো বলছি।
__পারলে অন্য ছিটে গিয়ে বস।
আর পারলাম না মেজাজ ঠিক রাখতে।
ওকে সরানোর জন্য দিলাম কোমড়ে একটা
চিমটি।
মেয়েটি উহ বলে চিতকার করল তবুও
সরলো না।
ওই দিন ক্লাস ম্যাম নাম ডাকার সময় ওর নাম
বলল ঈশমি।
ক্লাস শেষ করে সেইদিনের মত বাসাই
আসলাম।
পরের দিন আগে আগেই ক্লাস এ গেলাম।
আগে আগে ক্লাসে দেখে আব্বুতো
পুরাই অবাক।
ক্লাসে ঈশমিকে যখনি দেখতাম তখনি মুখ
ভাঙাতাম।
এই ভাবে চলতে লাগল আমার প্রাইমারি
স্কুল জিবন।
২০০৪ সালের দিকে আমি ক্লাস সিক্সে
ভর্তি হয়।
এরি মাঝে ঈশমির সাথেও ভাল সম্পর্ক
হয়ে গেছে আমার।
নতুন স্কুল,নতুন ক্লাস,নতুন বন্ধু বান্ধবি সব
মিলে জোশ যাচ্ছিল দিনকাল।
পড়ালেখা নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে
সিক্স আর সেভেন খুব তারাতারি ই চলে
গেল।
ঈশমিরর সাথে সম্পর্ক টাও ভাল চলছে।
হঠাৎ একদিন লক্ষ্য করলাম প্রকৃতি যখন তার
সৌন্দর্য বিলিয়ে দিতে ব্যস্ত তখন ঈশমির
মধ্যেও সৌন্দর্য গুলা লুকোচুরি খেলতে
ব্যস্ত।
এইভাবে কখনো খেয়াল করিনি ওকে।
বেশ ভাল লাগছে ঈশমিকে।
উঠতি বয়োসি মেয়ের যৌবন আমাকে
বেশ আকৃষ্ঠ করেছে,
সাথে তার হাসিও।
সত্যি বলতে কি একদিন মনের অজান্তেই
টয়লেটের দেয়ালেই লিখেছিলাম ওর
নাম "" ঈশমি""
সেই দিন থেকে বাসাই যে কি না কান্ড
হয়েছে তা বলার বাইরে।
খেতে গেলে বাবা মা এমনকি ভাবিরাও
ক্ষ্যাপাতে শুরু করল।
পরের দিক টয়লেটে গিয়ে দেখি নামটা
আরো বেশি বোঝা যাচ্ছে।
তার মানে কেও না কেও লেখার উপরে
আবার লিখেছে।
বুঝলাম এটা শয়তানি তার কাজ।
শয়তানি হল আমার আপন মায়ের পেটের
বোন।
কিন্তু আমাকে আর ওকে দেখলে বোঝার
কাইদাই নেই কারন আমরা ছিলাম টম এন্ড
জেরির মত।
বাড়ির লোকের এমন কাজে আমি লজ্জাই
বানর বনে গেলাম।
লেজ বিহিন বানর।
দিনের পর দিন ঈশমিকে যত দেখি তত
হার্টবিট বেড়ে যেতে লাগল।
না এই ভাবে আর পারছি না।
সব বলে দিতেই হবে ওকে।
একদিন স্কুল ছুটির পড়ে ওকে দাড় করালাম।
__শোন ঈশমি,
__হ্যা বল,কি অবস্থা তোর?
__হ্যা ভাল,(মনে মনেই বললাম আমার
অবস্থা কি জানলে আর জিজ্ঞাসা করতি
না),
তোর কি অবস্থা???
__আমারো ভাল,কি ব্যাপার এত নার্ভাস
লাগছে কেন তোকে??
__কই নাতো,
__আমি দেখছি যে তুই নার্ভাস।
__আসলে একটু একটু।
__কেন??
কিছু না বলেই ওর হাতে একটা চিঠি
দিয়েই দিলাম ভোদৈড়।
চিঠিটা ছিল এরকম।
""প্রিয় মন হরিণি,
তোকে যে আমি ভালবাসি তা
কি তুই বুঝিস না??
নাকি বুঝেও না বোঝার ভান
করিস??
আর কত দিন টয়লেট এ তোর নাম লিখব
বল??
এবার তো একটা চান্স দে তোর
হৃদয়ের গহিনে নাম লেখার।
যে হৃদয়ে নাম লিখব হাজার বার।
দেনা একটা চান্স??
অপেক্ষাই থাকলাম।
ইতি তোর আমি।।।
চিঠিটা দিয়ে দুইদিন স্কুলে যাইনি।
আল্লাহই ভাল জানে কি অবস্থা ঈশমির।
পরের দিন স্কুলে গেলাম।
স্কুলের পেছন থেকে ঈশমি বলল,
__কিরে চোরের মত চিঠি দিয়ে
হারিয়ে গেছিলি কেন??
__কই??আর আমি চোর না।
__কই মানে??এই ভাবে কেও কাওকে
প্রপোজ করে??একটু মুভি দেখে এসে
প্রপোজ করবি না??
__ভালবাসা ভালবাসাই।
এতে প্রপোজ এর কি আশে যাই??
__এত ভালবাসা শিখলি কবে??
আর ভাল করে প্রপোজ না
করলে প্রেম করব না কিন্তু??
এ কেমন মেয়েরে বাবা,
ভালবাসি ব্যাস ভালবাসি,
এতে প্রপোজ করার কি আছে রে।
আচ্ছা ভাল করে প্রিপারেশন
নিয়ে কাল করব কেমন।
__না এখনি,
__এখন পারব না ঈশমি।
__না পারলে আমি নাই।
__সত্যি??
__হা।
ঈশমির পেছনে গিয়ে ওর কানের
কাছে মুখ নিয়ে বললাম আমি
তোকে ভালবাসি রে,
__কত দিন বাসবি??
__আজিবন।
__চলে যাবিনাতো??
__না না না।
__তুই চাইলে,,,
__আমি চাইলে কি??
__তুই চাইলে হাজারটা ছেলের বাবা
হতেও রাজি আছি আমি।
__ওরে তাইলে আমাকে আর খুজে পেতে
হবেনা।
__তোকে খুজব ওই নিল নিলিমাই,
হারাতে দেবনা তোকে একটু কাছে আয়।
কোথাই যাবি আমাকে ছেড়ে,
থাকবি আমার কাছে,
দিন ফুরোলেই রাতের আধারে পাবি
আমাই কাছে।
__থাক কবি বিয়ের পর হোস এখন একটু চোখ
বন্ধ কর??
__কেন??
__যা বললাম তারাতারি কর।
আমি চোখ বন্ধ করলাম।
আমার কানের কাছে এসে ঈশমি
বলল আমিও তোকে ভালবাসি।
সাথে খুব জোরে কোমরে একটা
চিমটি দিয়ে চলে গেল।
ওর চলে যাওয়া দেখছি আর মনে মনে
বলছি আমার ও বহু সময়
আছে সারাজীবন চিমটি কাটার।
ভালবাসি তোকে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now