বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি গোটা গ্রামে আলো এনেছি

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান EvA AhMED (০ পয়েন্ট)

X আমার নাম ইউজেনি, আমার বয়স 18 এবং আমি রোয়ান্ডায় থাকি। আমার গল্পের শুরুটি দুঃখের - আমার আব্বা এবং ভাইবোনেরা আমার আম্মা এবং আমাকে রেখে মারা গেলেন। আমার মা দুর্দান্ত। কঠিন সময় সত্ত্বেও তিনি আমাকে আমার নিজের উপরে এবং কঠোর পরিশ্রমের উপরে কীভাবে আস্থা রাখতে হয় তা দেখিয়েছিলেন। তিনি আমার নায়ক। তারপরে আমি তাকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ পেলাম! আমি যখন প্রাথমিক স্কুলে পড়তাম তখন আমার বাড়িতে বিদ্যুৎ ছিল না। এটি আমার কাজকর্ম এবং বাড়ির কাজকে প্রকৃতই কঠিন করে তুলেছিল। মোমের অল্প আলোয় আমি আমার বাড়ির কাজ কষ্ট করেই করতাম। আমার বাড়িতে আলো নিয়ে আসা কেমন দুর্দান্ত কাজ হবে আমি তা স্বপ্ন দেখতে শুরু করলাম। পরের বছরটি আমি কল্পনা করে চললাম। আমি একজন ইলেক্ট্রিশিয়ান হব ভাবতাম। আমি দেখাতে চেয়েছিলাম যে, আমিও কঠোরভাবে পড়াশুনা করতে এবং এমনকি স্কুলে ছেলেদের চেয়েও ভাল ফল করতে পারি! আমিই সেই যে আমার গ্রামে আলো আনতে পারি। ঘটনাচক্রে আমি শহরে এক ইলেক্ট্রিশিয়ানের সাথে কথা বললাম। তিনি আমাকে কীভাবে ব্যাটারির সাথে তার জুড়তে এবং বিদ্যুৎ উৎপাদন করতে হবে তা শেখালেন। কিছুটা প্রশিক্ষণের পরে আমি এটি শিখে নিলাম! যখন আমার প্রতিবেশীরা দেখল আমি কী করেছি তখন তারাও তাদের বাড়িতে বিদ্যুৎ চাইল। আমি একই জিনিস করতে পারলাম, তাদের জন্য বিদ্যুৎ এনে দিলাম এবং তাদের বাড়িও আলোকিত করে সামান্য অর্থ নিলাম। কমিউনিটির ইলেক্ট্রিশিয়ান হিসাবে আমার অর্জিত অর্থ আমার স্কুলের ফি হিসাবে ব্যয় করলাম। আজ আমি রোয়ান্ডায় এক সত্যই ভাল কলেজে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চম বর্ষে পড়ছি। মেয়েদের জন্য আমার পরামর্শ হল স্কুলে থাকাকালীন যতটা সম্ভব শিখে নাও। এমন কোন কাজ নেই যা কেবল পুরুষদের জন্য। মেয়েদের প্রযুক্তিগত বিষয়গুলোও শেখা গুরুত্বপূর্ণ! মেয়েরা মহান বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং গবেষক হন। তাই যদি এমন কোন বিষয়ে তোমার আগ্রহ থাকে তবে কঠোরভাবে পড়াশুনা কর এবং আশাহত হবে না। একসাথে আমরা এ দুনিয়াকে আরও ভাল করে তুলতে পারি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

→ আমি গোটা গ্রামে আলো এনেছি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now